এক্সপ্লোর

Maruti Suzuki WagonR: দেশে গাড়ি বিক্রিতে ১ নম্বরে Maruti Suzuki WagonR, টানা দু'বার সেরার শিরোপা

কোম্পানির পরিসংখ্যান বলছে, জুলাই মাসে ২২,৮৩৬টি গাড়ি বিক্রি করেছে মারুতি। জুনে এই বিক্রির সংখ্যাটা ছিল ১৯,৪৪৭। মাত্র এক মাসে মারুতি সুজুকি ওয়াগনার বিক্রি বেড়েছে ৩৩৮৯টি।

নয়াদিল্লি: জুনের পর এবার জুলাই। দেশে গাড়ি বিক্রিতে ফের এক নম্বরে জায়গা করে নিল মারুতি সুজুকি ওয়াগনার(Maruti Suzuki WagonR)। হুন্ডাই ক্রেটা(Hyundai Creta)-র মতো গাড়িকেও পিছনে ফেলে দিয়েছে এই 'ফ্যামিলি কার'।

কত গাড়ি বিক্রি হয়েছে?

কোম্পানির পরিসংখ্যান বলছে, জুলাই মাসে ২২,৮৩৬টি গাড়ি বিক্রি করেছে মারুতি। জুনে এই বিক্রির সংখ্যাটা ছিল ১৯,৪৪৭। মাত্র এক মাসে মারুতি সুজুকি ওয়াগনার বিক্রি বেড়েছে ৩৩৮৯টি।

২০২০ সালের সঙ্গে তুলনা

গত বছরের জুলাইয়ের বিক্রির সংখ্যার দিকে তাকালে দেখা যাবে, মারুতির ওয়াগনারের সেলস বেড়েছে ৭০ শতাংশ। গত বছর জুলাইয়ে ১৩,৫১৩টি ওয়াগনার বিক্রি করেছিল কোম্পানি।

গাড়ির দাম ও ফিচার

গাড়ির এক্স শোরুম প্রাইস ৪,৮০,৫০০টাকা। এই দাম গাড়ির বেস ভ্যারিয়েন্টের। গাড়ির টপ মডেলের দাম ৬,৩৩,০০০ টাকা। সবদিকে পাওয়ার উইন্ডো ছাড়াও , ৭ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টে্ম রয়েছে গাড়িতে। ম্যানুয়াল এসি ছাড়াও 'কি-লেস এন্ট্রি' পাওয়া যাবে ওয়াগনারে। গাড়িতে স্টিয়ারিংয়েই দেওয়া রয়েছে ফোন কল গ্রহণ করার সুবিধা। পাঁচ আসনের এই গাড়িতে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড অটো ছাড়াও অ্যাপল কার প্লে। সুরক্ষার ফিচার হিসাবে রয়েছে এবিএস, ইবিডি'স, এয়ারব্যাগ। পিছনে গাড়ির অবস্থান জানতে আছে রেয়ার পার্কিং সেন্সরস।

সম্প্রতি গাড়ি বিক্রিতে রেকর্ড গড়েছে মারুতি। কোম্পানির তরফে জানানো হয়েছে, গ্রামীণ বাজারে ৫০ লক্ষ গাড়ি বিক্রির মাইলফলক ছুঁয়েছে তারা। কোম্পানির এই সাফল্যের কথা প্রকাশ্যে এনেছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব। তিনি জানান, গাড়ি বিক্রিতে গ্রামীণ ভারতে অভূতপূর্ব সাড়া পেয়েছে মারুতি। ক্রেতাদের বিশ্বাসের ওপর ভর করে আজ গ্রামীণ ভারতে ৫০ লক্ষের বেশি গাড়ি বিক্রি করতে পেরেছেন তাঁরা। পরিসংখ্যান বলছে, রুরাল ইন্ডিয়ায় ১৭০০ কাস্টমাইজড আউটলেট রয়েছে মারুতির। কোম্পানির ৪০শতাংশ সেল এখন গ্রামীণ ভারত থেকে আসে।

এখানেই থেমে থাকেনি মারুতির সিনিয়র এক্সিকিউটিভের সাফল্যের কাহিনি। তিনি বলেন, ''কোম্পানির ব্যবসায় বরাবরই একটা বিশেষ জায়গা রয়েছে গ্রামের গাড়ি বাজার। বহু বছর ধরে গ্রামীণ ক্রেতাদের প্রয়োজন বোঝার চেষ্টা করেছি আমরা। পরবর্তীকালে সেই অনুযায়ী ক্রেতাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছি। একের পর এক প্রোডাক্ট এনে তাঁদের চাহিদা পূরণ করা হয়েছে। এখন তারই ফল পাচ্ছি আমরা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget