এক্সপ্লোর

KMRCL: 'কাজ করতে গেলেই ধসে পড়তে পারে আরও বাড়ি', বিপজ্জনক অংশে কাজ বন্ধ রাখল KMRCL

ঘরছাড়া হতে হয় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বহু বাসিন্দাকে। কবে তাঁরা নিজেদের বাড়িতে ঠাঁই পাবেন, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

অনির্বাণ বিশ্বাস ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ক্ষতিগ্রস্ত এলাকার ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। ফের কাজ করতে গেলে ধসে পড়তে পারে কয়েকটি বাড়ি। সূত্রের খবর, মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়ের পর পুরসভাকে দেওয়া প্রাথমিক রিপোর্টে একথাই বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যলয়ের বিশেষজ্ঞরা। এদিকে, এই অবস্থায় বিপজ্জনক অংশে কাজ বন্ধ রাখল KMRCL। 

১১ মে-র রাত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ফের ফাটল ধরে একাধিক বাড়ি থেকে ঘরছাড়া হতে হয় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বহু বাসিন্দাকে। কবে তাঁরা নিজেদের বাড়িতে ঠাঁই পাবেন, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

পুরসভা সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত এলাকার মাটি অত্যন্ত দুর্বল বলে বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। বউবাজারে দ্বিতীয়বার বিপর্যয়ের পর, দুর্গা পিটুরি লেনের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যলয়ের বিশেষজ্ঞরা। তারই প্রাথমিক রিপোর্ট দেওয়া হয় কলকাতা পুরসভাকে। পুরসভা সূত্রে খবর,

সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দুর্গা পিটুরি লেনের ক্ষতিগ্রস্ত এলাকায় ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল, পরিস্থিতি বিপজ্জনক। বউবাজার এলাকার ভূগর্ভস্থ ও মাটির ওপরের দু’টি মানচিত্রও চেয়ে পাঠিয়েছিলেন বিশেষজ্ঞরা। যা ইতিমধ্যেই তাঁদের কাছে পাঠানো হয়েছে। 

কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুরের বিশেষজ্ঞদের পাঠানো প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধর্মতলা থেকে শিয়ালদাগামী টানেলের যেখানে ৯ মিটার অংশের কাজ এখনও বাকি, সেখানে নতুন করে নির্মাণ করতে গেলে ধসে পড়তে পারে আরও একাধিক বাড়ি। এই অবস্থায় অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে KMRCL কর্তৃপক্ষকে। 

একইসঙ্গে ওই ৯ মিটার এলাকায় অবস্থিত একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার জন্যও পুরসভার বিল্ডিং বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এদিকে, এই অবস্থায় ঝুঁকি এড়াতে বউবাজারের বিপজ্জনক অংশে কাজ বন্ধ রাখল KMRCL। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্ষা সামনে চলে এসেছে। তখন জলস্তর ওপরে উঠলে ফের কাজে বিপত্তি হতে পারে। তাই ৯ মিটার অংশের কাজ অন্তত ৩ থেকে ৪ মাস পিছিয়ে যাচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার মাটি নতুন করে পরীক্ষা করবে IIT রুরকি। 

অন্যদিকে, বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে ১৬ নম্বর বাড়ি ভাঙার কাজ থমকে রয়েছে। এক্ষেত্রে এখনও বাড়ি মালিকের অনুমতি মেলেনি।

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল
Mamata Banerjee | বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি | সাহস থাকলে বিজেপিতে যোগ দিন : মমতা বন্দ্যোপাধ্যায়
Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget