এক্সপ্লোর

Calcutta High Court: কোনও BJP বিধায়ককে তলব নয়, জাতীয় সঙ্গীত অবমাননায় নির্দেশ ছাড়া চার্জশিটও নয়, জানাল হাইকোর্ট

National Anthem Disrespect Case: আগের রায়ই বহাল রাখল বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ।

কলকাতা: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, আপাতত কোনও বিজেপি বিধায়ককে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা তলব করতে পারবে না পুলিশ। আগেই এই মর্মে নির্দেশ দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। আগের সেই রায়ই বহাল রাখল বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ। (Calcutta High Court)

বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। সেই মর্মে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের হয়। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে সেখানে জানিয়ে দেওয়া হয়। লালবাজার থেকে বিজেপি বিধায়কদের উদ্দেশে যে সমন গিয়েছিল, স্থগিতাদেশ দেওয়া হয় তাতেও। এর পর মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। সেখানেও এদিন একই নির্দেশ এল কার্যত। বিজেপি বিধায়ককদের তলব করা যাবে না বলে জানানো হয়েছে। (National Anthem Disrespect Case)

গত বছর ডিসেম্বরে এই বিতর্ক মাথাচাড়া দেয়। পাওনা বকেয়ার দাবিতে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী-বিধায়করা বিক্ষোভ দেখান এবং ধর্নায় বসেন অম্বেডকর মূর্তির পাদদেশে। ওই একই সময় মাত্র ৫০ মিটার ব্যবধানে বিধানসভার সিঁড়িতে বলে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি-র বিধায়করা। সরকার বিরোধী স্লোগান ওঠে সেখানে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই সময়। 

আরও পড়ুন: Dilip Ghosh : 'এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত', শোভনদেবের 'জন বিস্ফোরণ' মন্তব্যে প্রতিক্রিয়া দিলীপের

শুধু তাই নয়, অম্বেডকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন, সেই সময় বিজেপি-র বিক্ষোভস্থল থেকে লাগাতার স্লোগান উড়ে আসতে থাকে বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে তৃণমূলের তরফে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূলের বিধায়করা। ওই অভিযোগপত্র লালবাজারে পাঠিয়ে দেন স্পিকার, তাতেই কলকাতা পুলিশের তরফে অভিযুক্ত বিজেপি বিধায়কদের তলব করা হয়। 

লালবাজারের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত বিজেপি বিধায়করা। তাতে আদালতে ভর্ৎসিতও হতে হয় রাজ্যকে। শুনানি চলাকালীন বিচারপতি গোটা বিষয়টিকেই 'ছেলেমানুষি' বলে উল্লেখ করেন। যখন তখন চাইলেই জাতীয় সঙ্গীত গাওয়া যায় না বলেও মন্তব্য করে আদালত। এর পরই সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আগের নির্দেশই বহাল থাকল সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget