এক্সপ্লোর

Cyclone Dana: প্রবল গতি হাওয়ার, দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু

Cyclone Dana Update: ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা: ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'-র। রাত সাড়ে ১১টা নাগাদ শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ৫০ কিমি, ধামারা থেকে ৪০ কিমি দূরে। 

শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া: পূর্বাভাস ছিল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ল্যান্ডফল শুরু হবে। সেই মতো এদিন রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। সর্বোচ্চ ১২০ কিমি বেগে ভিতরকণিকা ও ধামার মাঝে ল্যান্ডফলের আশঙ্কা। ৪ ঘণ্টা ধরে অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। যত সময় এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র। 

দানার হানার মোকাবিলায় সতর্ক রেল থেকে বিমান। আগেই ট্রেনের চাকায় শিকল পড়েছিল। আর পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। শিয়ালদার পাশাপাশি শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পুর্যন্ত হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

লোকাল ট্রেনের পাশপাশি দুর্যোগ থেকে বাঁচতে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী, হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই সেন্ট্রাল মেল, কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে দিঘাগামী ২টি ট্রেন ও দিঘা থেকে হাওড়া আসার একটি ট্রেনও বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার জেরে কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ৩০৯টি বিমান বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার জেরে ওড়িশায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাবুঘাটের বাস টার্মিনাসে পুরীগামী প্রায় সব বাসই যাত্রী শূন্য। ধর্মতলা বাস টার্মনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহরণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। দুর্যোগের আশঙ্কায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ক্যানিংয়ের একাংশে বন্ধ ফেরি চলাচল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, নৈহাটি, হাসনাবাদে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ভেসেল পরিষেবাও। মানুষকে সতর্ক করতে ফেরিঘাটগুলিতে লাগাতার মাইকে প্রচার করেন ফেরিঘাট কর্মীরা। ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হুগলির উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্তও। দুর্যোগের মাঝে বিপদ এড়াতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া নন্দীগ্রামেও বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Cyclone Dana Update: ধেয়ে আসছে আরও একটা ঘূর্ণিঝড়, চট-প্লাস্টিক নিয়ে বাঁধ মেরামতিতে গ্রামের মহিলারা

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget