এক্সপ্লোর

Dengue Report: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একবছরে আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৭ গুণ

West Bengal Dengue Report:করোনার প্রকোপ একটু কমতেই, চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। গত বছর জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি: করোনার প্রকোপ একটু কমতেই, চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। গত বছর জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭। আর এ বছরের শুরু থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা ৩ হাজার ১০৪। অর্থাৎ এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, কীভাবে হু হু করে বাড়ছে ডেঙ্গি। সম্প্রতি নবান্নকে এই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতর। যেখানে দেখা যাচ্ছে, এক বছরে, প্রায় ৭ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণরকম উদ্বেগজনক।

সেই তালিকায় রয়েছে, কলকাতা, হাওড়া, বালি, পানিহাটি, আসানসোল, কামারহাটি, বিধাননগর, টিটাগড়, ইংরেজবাজার, রিষড়া, রাজপুর-সোনারপুর ও শিলিগুড়ি পুরসভা। স্বাস্থ্য দফতর বলছে, বাংলার গ্রামীণ এলাকার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগের। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে?

  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
  • গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
  • নাক, মুখ থেকে রক্তপাত, এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে।

চিকিৎসক দ্বৈপায়ন বিশ্বাস বলছেন, “ডেঙ্গি বাড়ছে। উপলক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন। ফেলে রাখবেন না।’’ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। আর জ্বর হলেই চিকিত্‍সকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Swine Flu: করোনা, ডেঙ্গি-র বারবারন্তেই সোয়াইন ফ্লুর প্রকোপ, উপসর্গগুলো চেনেন তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget