এক্সপ্লোর

South 24 Parganas: শব্দবাজি এবং লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহার রুখতে তৎপরতা, গ্রেফতার ৬

Firework: কালীপুজো মানেই আলোর রোশনাই, আকাশজুড়ে চোখধাঁধানো আতসবাজির খেলা। আর শব্দবাজির দৌরাত্ম্য, যা পরিবেশে দূষণের মাত্রাও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: কালীপুজোয় (Kali Puja 2023) শব্দবাজি এবং লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহার রুখতে তৎপর পুলিশ-প্রশাসন। ডায়মন্ড হারবারে এসডিপিও-র নেতৃত্বে চলল ধরপাকড়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৎপর পুলিশ-প্রশাসন: কালীপুজো মানেই আলোর রোশনাই, আকাশজুড়ে চোখধাঁধানো আতসবাজির খেলা। আর শব্দবাজির দৌরাত্ম্য, যা পরিবেশে দূষণের মাত্রাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। দূষণ রুখতে তাই গ্রিন ক্র্য়াকার বা সবুজ বাজি ব্য়বহার বাধ্য়তামূলক করেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। শনিবার রাতে ডায়মন্ডহারবার মহকুমা- জুড়ে চলল পুলিশি অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।               

পাশাপাশি, পুলিশ-প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বাজি তৈরি ছেড়ে ভিন্ন পেশায় আসা বেশ কয়েকজনকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। কালীপুজোয় শুধু শব্দবাজি নয়, লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন। ৯০৭৩৬৭৬২৭৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করে শব্দবাজি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।                               

এদিকে এবার কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ও শব্দের দাপটের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল বেসরকারি সংগঠন সবুজ মঞ্চ।হেল্পলাইন নম্বরগুলি হল-৬২৯০৯০১৮৬২, ৯৮৩০২৬৮৯০২ ও ৯২৩০৫৬৮৯০২। আজ, রবিবার ১২ নভেম্বর থেকে মঙ্গলবার ১৪ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে হেল্পলাইন নম্বরগুলি। ফোন করে শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ নিয়ে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের ডিজিকে চিঠিও দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা এই সংগঠনটি। চিঠির কপি কলকাতার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, ডেপুটি কমিশনারদের এবং কলকাতা পুলিশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে, কালীপুজো ও দীপাবলিতে নিষিদ্ধ শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ ঠেকাতে তৎপর পুলিশও। শনিবার এনিয়ে সল্টলেকে মাইকে প্রচার করা হল পুলিশের তরফে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি ব্য়বহার ও নির্ধারিত শব্দের মাত্রার বাইরে লাউডস্পিকার বাজালে কী শাস্তি হতে পারে তা নিয়ে প্রচার চালানো হয়।

আরও পড়ুন: West Burdwan: মিলছে না মোবাইল ফোনের হদিশ, তিন মৃত্যুতে বাড়ছে রহস্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Dilip Ghosh: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget