এক্সপ্লোর

Howrah News Update: পানীয় জল পৌঁছতে মাটির তলায় বসবে পাইপ, উদ্বোধন মন্ত্রী অরূপ রায়ের

Howrah Corporation News Update:হাওড়া পুরনিগম এলাকায় শুরু পানীয় জল সরবরাহের ভূর্গভস্থ পাইপলাইন বসানোর কাজ। সোমবার কাজের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরনিগম (howrah municipal corporation) এলাকায় শুরু হল পানীয় জল সরবরাহের ভূর্গভস্থ পাইপলাইন বসানোর কাজ। সোমবার পাইপ বসানোর কাজের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

দীর্ঘদিন ধরেই হাওড়া পুরনিগম এলাকায় রয়েছে পানীয় জলের (drinking water) সমস্যা। কোথাও দিনভর অপেক্ষা করেও পর্যাপ্ত জল মেলে না। কোথাও আবার পাইপে জল আসে সরু সুতোর মতো। সমস্যা মেটাতে দীর্ঘদিন আগেই শুরু হয়েছিল কাজ। শিবপুর (shibpur) ওলাবিবিতলায় পানীয় জলের ভূগর্ভস্থ জলাধার (underground water reservoir) তৈরির কাজ শেষ করেছে হাওড়া পুর কর্তৃপক্ষ। ওই জলাধারে পদ্মপুকুর জল প্রকল্প থেকে পাইপ লাইনের মাধ্যমে জল নিয়ে আসা হবে। তারপর সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে মধ্য ও দক্ষিণ হাওড়ার ঘরে ঘরে পানীয় জল পৌঁছনোর কথা। কিন্তু কোনওদিকের পাইপই এখনও বসানো হয়নি। এদিন সেই কাজেরই উদ্বোধন করা হয়। 

হাওড়া শহরে পানীয় জলের সমস্যা মেটাতে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে ২০১৫ সালে বুস্টার পাম্পিং স্টেশন (pumping station) বসানোর কাজ শুরু করা হয়েছিল। কিন্তু কিছুদিন কাজ চলার পর টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে হাওড়া পুরনিগম আর্থিক অনুদান পায়। তারপরে ফের কাজ শুরু হয়েছে ।

এদিন মন্ত্রী অরূপ রায় স্বীকার করেছেন, হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর হাওড়ার কোনও বাড়িতে পানীয় জলের সমস্যা আর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'যুদ্ধকালীন তৎপরতায় পাইপ বসানোর কাজ শুরু হবে যাতে এই গরমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যায়। এই কাজ হয়ে গেলেই মধ্য এবং দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সমস্যা মিটবে।'

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget