এক্সপ্লোর

Jadavpur University : ছাত্রমৃত্যুর ৪০ দিন পর ফিরল হুঁশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একাধিক নিয়ম জারি কর্তৃপক্ষের

Kolkata News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৫ টি হোস্টেলে ২ হাজারেরও বেশি পড়ুয়া থাকেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। হোস্টেলে থাকা ছাত্রদের জন্য একাধিক নিয়ম জারি করল কর্তৃপক্ষ। পাশাপাশি হোস্টেলে বহিরাগতদের আসা-যাওয়ার লাগাম পরাতেও একগুচ্ছ নিয়মের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি ডিন অফ স্টুডেন্টস-এর। প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর মাসখানেক পরে শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসতে শুরু করেছে সিসিটিভি ক্যামেরা। এবার জারি হল হোস্টেলে থাকা পড়ুয়াদের জন্য নিয়মবিধি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১০ টার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না পড়ুয়ারা। যদি কোনও পড়ুয়া রাত ১০ টার পর হোস্টেলের বাইরে থাকেন, সেক্ষেত্রে হোস্টেল সুপারের থেকে নিতে হবে ছাড়পত্র। পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলের গেট। হস্টেলে অনুপস্থিত থাকলে লাগবে সুপারের অগ্রিম অনুমতি। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ, হোস্টেলে আগত ভিজিটরদের পরিচয়পত্র বাধ্যতামূলক, রেজিস্টারে লিখতে হবে নাম ঠিকানা, ফোন নম্বর। সঙ্গে আবাসিক পড়ুয়াদেরও হস্টেলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ, প্রয়োজনে হোস্টেলের বোর্ডারদের থেকে তাঁদের কার্ড দেখতে চাইলে তা দেখাতে হবে। 

যে বিজ্ঞপ্তি সামনে আসার পরে অনেকের বক্তব্য, এই নিয়মকানুন যে কোনও হোস্টেলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। সেগুলোই এতদিন সঠিকভাবে ছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। প্রসঙ্গত, যাদবপুরের ১৫ টি হোস্টেলে ২ হাজারেরও বেশি পড়ুয়া থাকেন। তাঁদের নিরাপত্তার পাশাপাশি ছাত্রমৃত্যুর ৪০ দিন পর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দেখে অনেকেই আপশোশ, যদি সঠিক সময়ে এই বিজ্ঞপ্তি (Circular) জারি হত ও সেখানে লেখা নিয়মবিধিগুলো সঠিকভাবে পালন করা হত, তাহলে হয়তো অকালে এভাবে ঝরে যেত না নদিয়ার ছাত্রের তরতাজা প্রাণ। ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয়ে সন্তানকে পাঠানো অভিভাবকদের শোক চেপে কান্না ভেজা চোখে ফিরতে হত না তাঁদের সন্তানের নিথর দেহ নিয়ে।                                            

আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget