এক্সপ্লোর

Kolkata News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কলকাতায়, এবার বাইপাসের ধারে আনন্দপুরে, গ্রেফতার ২

Arms Recovered: আগ্নেয়াস্ত্র সমেত আনন্দপুর থেকে গ্রেফতার ২ জন। তাঁদের মধ্যে রয়েছে এক মহিলাও। ধৃত ২ ব্যক্তি হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে।

আবির দত্ত, কলকাতা : কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবার আনন্দপুরে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছেন ২ জন। ধৃত ২ জনই হুগলির বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন একজন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের কাছ থেকে উদ্ধার প্রায় ১০টি আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, বেশ কিছু গুলিও উদ্ধার হয়েছে। তবে তার পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলির পরিমাণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি এসটিএফ কর্তৃপক্ষ। 

আনন্দপুরের নোনাডাঙা অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে এই ২ জনকে। বাইপাসের ধারে বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই এলাকা সাধারণত ফাঁকাই থাকে। কম গাড়ি চলাচল করে। বেশ কিছুটা দূরে দূরে রয়েছে বসতি। সেভাবে পায়ে হেঁটে লোকজন এই এলাকা দিয়ে যাতায়াত করেন না। বেশিরভাগ সময় শুধু গাড়িতেই যাতায়াত করা হয়। যেহেতু এই এলাকা বেশিরভাগ সময়েই শুনশান থাকে, তাই কি অস্ত্র নিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলকেই বেছে নেওয়া হয়েছিল? এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি ইম্প্রোভাইজড। অর্থাৎ অন্যত্র তৈরি করে এখানে নিয়ে আসা হয়েছে। যে ২ জনকে গ্রেফতার করছে তাঁরা নিজেরাই এইসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন, তেমন কোনও উদ্দেশ্য ছিল নাকি মোটা টাকার বিনিময়ে অন্য কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, যেখান থেকে আবার এইসব আগ্নেয়াস্ত্র চলে যেত অন্য জায়গায়- এই সব দিকই তদন্ত করে খতিয়ে দেখছে এসটিএফ। কোথায় এইসব অস্ত্র তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিল? এই পিছনে কে বা কারা যুক্ত রয়েছে সবই জানার চেষ্টা চলছে। এর পাশাপাশি এটাও জানার চেষ্টা চলছে যে এই এলাকা দিয়ে কি আগেও এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছে নাকি এটাই প্রথম? আশপাশের বসতি এবং কিছুটা দূরে থাকা অফিস পাড়ার কেউ এর সঙ্গে যুক্ত কিনা সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ নভেম্বর শিয়ালদার বৈঠকখানা বাজারে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। এবছরের শুরুতেই ২৭ জানুয়ারি বৈঠকখানা রোড থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। গত ১৭ মার্চ শিয়ালদা স্টেশনে অস্ত্র-সহ গ্রেফতার হন মালদার কালিয়াচকের বাসিন্দা। শহরের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতারও হচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার অন্যান্য জেলার বাসিন্দা। স্বভাবতই শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি এসটিএফ কর্তৃপক্ষ খতিয়ে দেখার চেষ্টা করছে যে আগে যাঁরা আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছেন তাঁদের সঙ্গে নতুন করে গ্রেফতার হওয়া ২ জনের কোনও যোগসূত্র রয়েছে কিনা। জোরকদমে চলছে তদন্ত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget