এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেউ নেতা নন, সবাই সহকর্মী', দলের উদ্দেশে মমতা, ২১ জুলাই অখিলেশকে এনে কাকে বার্তা?

TMC 21 July Rally: শনিবার বিকেলে ধর্মতলায় তৃণমূলের সভাস্থলে আয়োজন দেখতে পৌঁছন মমতা।

কলকাতা: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ। শনিবার প্রস্তুতি দেখতে ধর্মতলায় পৌঁছন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, মদন মিত্র, দেবাশিস কুমাররাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে। সেখানে আয়োজন সংক্রান্ত খুঁটিনাটি খোঁজ নেন মমতা। প্রস্তুতিপর্ব দেখে দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা। (Mamata Banerjee)

শনিবার বিকেলে ধর্মতলায় তৃণমূলের সভাস্থলে আয়োজন দেখতে পৌঁছন মমতা। সেখান থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখিও হন। তিনি বলেন, "কাল ২১ জুলাইয়ের সমাবেশ। শহিদদের সম্মানে, শহিদদের সম্মানে এই আয়োজন। ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছিলেন, বিভিন্ন জন এবং গণ আন্দোলনে যাঁরা শহিদ হন, আমরা তাঁদের শ্রদ্ধার্ঘ নিবেদন করি। পাশাপাশি, যত নির্বাচন হয়, তার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতেও এই দিনটিকে বেছে নিই। প্যান্ডেলটুকু ছাড়া আমরা কিছুই করি না। কর্মীরা টানে ছুটে আসেন। এটা শুধু রাজনৈতিক সভা নয়। বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার সভাও এটা। কোথাও কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।" (TMC 21 July Rally)

রবিবার ২১ জুলাইয়ের সভায় সমাজবাদী পার্টির নেতা তথা জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের শরিক অখিলেশ যাদবও উপস্থিত থাকবেন বলে খবর। মমতা  নিজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিন অখিলেশের আসার খবরে সিলমোহর দেন মমতা নিজেই। তিনি বলেন, "কাল আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবেন। ওঁকে আমন্ত্রণ জানিয়েছি আমি। প্রতিবারই কাউকে না কাউকে আনার চেষ্টা করি। বুদ্ধিজীবীদের অনেককেও আমন্ত্রণ জানিয়েছি।" তৃণমূলে কেউ নেতা নেই, সকলেই সহকর্মী, এমন মন্তব্যও করেন মমতা। 

আরও পড়ুন: TMC 21 July Rally: ২১ জুলাইয়ের মঞ্চে এবার বড় চমক, কাল মঞ্চে মমতার পাশে থাকবেন 'UP কা লড়কা'

আগাগোড়াই তৃণমূল অভিযোগ করে আসছে যে, বিজেপি এ রাজ্যে বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি করছে। কালকের সভাতেও সেই নিয়ে মমতা কথা বলতে পারেন বলে শোনা যাচ্ছে। নেতা নয়, দলের সকলকে সহকর্মী বলে মমতা এদিন দলকে ঐক্যের বার্তা দিলেন, নবীন-প্রবীণ, দুই পক্ষকেই নিয়ে চলার বার্তা দিলেন এদিন। 

শুধু তাই নয়, তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে অখিলেশের আগমন রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ জাতীয় রাজনীতিতে যে বৃহত্তর ভূমিকা পালন করতে চায়, প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে চায়, বাংলা এবং বাঙালির অস্তিত্বরক্ষার কথা বলে তা মমতা এদিনই স্পষ্ট জানিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, I.N.D.I.A জোটের মধ্যে থেকে পৃথক একটি 'পাওয়ার সেন্টার' তৈরি করতে চান মমতা। সেই কারণেই উত্তরপ্রদেশ থেকে অখিলেশকে আমন্ত্রণ বলে মনে করা হচ্ছে। 

দূর দূর থেকে সমাবেশে যোগদান করতে আসা মানুষদেরও এদিন সাবধানী হওয়ার বার্তা দেন মমতা। বাসে যাঁরা আসছেন, তাঁদের নিরাপদ যাত্রা কামনা করেন। ট্রেন বাতিল নিয়ে এর আগে অভিযোগ উঠেছিল জোড়াফুল শিবির থেকে। মমতা জানিয়েছেন, রেলকে পরিষেবা অব্যাহত রাখতে আর্জি জানিয়েছেন তিনি। ট্রেনে করে যাঁরা আসবেন, তাঁদেরও নিরাপদে এসে পৌঁছতে বলেন। শান্তিপূর্ণ ভাবে সমাবেশ সম্পন্ন করতে আবেদন জানান। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget