এক্সপ্লোর

Examination Pass Fail System: অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল, নতুন শিক্ষানীতি কেন্দ্রের

Pass Fail System: পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। 

আজই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস এইট পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে বর্তমানে তা প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণিতেই। তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনও পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফলপ্রকাশের পর ২ মাস সময় পাবে সে। এই ২ মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেইবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাশ না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে। 

তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনও পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে। অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কোনও ভাবেই। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল করলে কোনও পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। ২০০৯ সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন, যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ ১৪ বছর পর্যন্ত কোনও পড়ুয়াকে ফেল করানো যাবে না। সেই নীতিই এবার বাতিল করল মোদি সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের। কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, যেসমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনও কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে। কেন্দ্রের নতুন নিয়মে পড়াশোনার এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলেই আশাবাদী তারা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget