এক্সপ্লোর

Coronavirus Lockdown : লকডাউনে আসেনি অর্ডার, দিন বদলের আশায় বর্ধমানের মৃৎশিল্পী সিদ্ধার্থ পাল

গত বছরও বিদেশে পাড়ি দিয়েছিল তার শিল্পকর্ম। কলকাতার অনেক পুজোতেও মূর্তি বানিয়েছেন তিনি। কিন্তু, এবারে করোনা পরিস্থিতিতে সময় পেরিয়ে গেলেও বরাত মেলেনি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান- কাল রথ। রথের দিন থেকেই কাঠামো পুজোর মাধ্যমে শারদীয়া শুরু হয়ে যায়। গত বছরও বিদেশে পাড়ি দিয়েছিল তাঁর শিল্পকর্ম। কলকাতার অনেক নামীদামি পুজোতেও মূর্তি বানিয়েছেন তিনি। কিন্তু, এবারে করোনা অতিমারি পরিস্থিতিতে সময় পেরিয়ে গেলেও বরাত মেলেনি। দিন বদলের আশায় রয়েছেন বর্ধমানের মৃৎশিল্পী সিদ্ধার্থ পাল। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এবছর বেশি বাজেটের মূর্তি গড়ার দিকে এগোচ্ছেন না পুজো উদ্যোক্তারা। কাজেই ছাঁচের মূর্তির বাইরে থিম বা শিল্পীর তৈরি মূর্তির কোনও বরাত পাওয়া যাচ্ছে না। এই ধরনের মূর্তি তৈরিতে সময় বেশি লাগে। এছাড়া অনেক সময় বিদেশে পাড়ি দেয় মূর্তি। তাই অনেক আগে থেকেই অর্ডার আসা শুরু হয়। কিন্তু, এবছর পুজোর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি থাকলেও এখনও কোনও অর্ডার আসেনি। 

২০০০ সাল থেকে গুরু হরিহর দেশাইয়ের হাত ধরে শুরু হয় পথ চলা। ২০০৭ সাল থেকে নিজেই মূর্তি তৈরির কাজ করে আসছেন তিনি। ২০০৯ সালে তাঁর তৈরি করা কলা গাছের ছাল দিয়ে মূর্তি কলকাতার একটি পুজো মণ্ডপে গিয়েছিল। সে বছর সেরা মূর্তি হিসেবে স্বর্ণ পদকও পেয়েছিলেন তিনি। এরপর ২০১০ সালে তাঁতের সুতো ও জরির কাজে তৈরি মূর্তি সেরার শিরোপা পায় একটি বেসরকারি সংস্থার বিচারে। গত বছর তাঁর তৈরি লক্ষ্মী, সরস্বতির মূর্তি নরওয়ে পাড়ি দিয়েছিল। কিন্তু, এবছর কোনও পুজো উদ্যোক্তার তরফে মূর্তি তৈরির ডাক আসেনি। এমনকী নরওয়ের ওই সংস্থা দুর্গা মূর্তি তৈরির কথা জানালেও এখনও কোনও যোগাযোগ করেনি তারা।

শিল্পীর কথায়, সাধারণ ছাঁচে গড়া মূর্তির থেকে অনেকটাই আলাদা তাঁদের কাজ। পুরোটাই অর্ডার পাওয়ার পর চাহিদা অনুযায়ী তৈরি করতে হয়। ফলে সময় অনেক বেশি লাগে। অন্যান্য বছর এপ্রিল মাস থেকেই কাজ শুরু করে দিতে হয়। প্রতি বছর ৭-৮টি মূর্তি তৈরির অর্ডার আসে। নরওয়ে একটি পুজোর জন্য ৫ ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরির কথা চলছিল। তবে এখনও উদ্যোগক্তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে ছোট কাজের দিকে ঝুঁকতে হবে। একসময় ব্যস্ততার জন্য যে কাজগুলি হাতে নেওয়া সম্ভব হত না। সেগুলিই এখন ভরসা বলে জানান তিনি। 

শুধু সিদ্ধার্থ পালই নন। তাঁর মতো অনেক শিল্পীরই একইরকম অবস্থা। ২০২০ সালে লকডাউনের আগেই কিছু কাজের অর্ডার এসে গিয়েছিল। এবছর তা হয়নি। টানা লকডাউন। ফের করোনার দ্বিতীয় ঢেউ। তৃতীয় ঢেউও যে কোনও সময় চলে আসার সম্ভাবনা রয়েছে। তার উপর জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতিও হয়েছে এই সময়ে। বিজ্ঞাপনদাতারা আদৌও বিজ্ঞাপন নিয়ে এগিয়ে আসবেন কিনা, তারও সম্ভাবনা কম । এইসব পুজোর আয়োজনে প্রভাব ফেলেছে।  স্বভাবতই এবছর হতাশা ফুটে উঠেছে তাঁর চোখে মুখে।

তাঁর কথায়, তিনি মান বজায় রেখে কাজ করতে পছন্দ করেন। অন্যান্য শিল্পীরা ছাঁচে ফেলে মূর্তি বানালেও তিনি পুরো কাজটাই হাতে করেন। ফলে, তাঁর মূর্তি তৈরি করতেও বেশ কিছুটা বেশি সময় লাগে। আর এখন তো শুধু মাটি দিয়ে নয়, ফাইবার দিয়ে, অন্যরকম মেটাল দিয়েও মূর্তি তৈরি হয়। বিশেষত যেগুলো বাইরে যায়। সেই ধরনের কাজগুলো অল্প সময়ে করা মুশকিল হয়ে পড়ে। সব মিলিয়ে লকডাউন আর করোনা পরিস্থিতিতে বেশ চিন্তাতেই দিন কাটছে মৃৎশিল্পী সিদ্ধার্থ পালের।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget