এক্সপ্লোর

North 24 Pargana News: 'মাস্ক ছাড়া ঘুরলেই ধরে এনে করোনা টেস্ট, নিভৃতবাস', সচেতনতা বৃদ্ধিতে কড়া দাওয়াই রাস্তাঘাটে

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে কেউ পজিটিভ হলে, তাঁকে পুরসভার তরফে আইসোলেশনে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বোঝাতেই ডায়মন্ড হারবার মডেল অনুকরণের সিদ্ধান্ত তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির।

অশোকনগর (উত্তর ২৪ পরগনা): করোনা (Corona) মোকাবিলায় এবার অশোকনগরে (Ashoknagar) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেল অনুকরণের ভাবনা। কিয়স্ক তৈরি করে করা হবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test)। ব্যারাকপুরের (Barrakpur) পর এবার অশোকনগরেও মাস্ক না পরলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে এই পথই নেওয়া হবে বলে জানিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগর-কল্যাণগড় পুরসভায় এ নিয়ে বৈঠক হয়। পুর প্রশাসক ছাড়াও বৈঠকে ছিলেন মহকুমা শাসক।

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে কেউ পজিটিভ হলে, তাঁকে পুরসভার তরফে আইসোলেশনে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বোঝাতেই ডায়মন্ড হারবার মডেল অনুকরণের সিদ্ধান্ত তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির।

উল্লেখ্য, রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায়, করোনার বাড়বাড়ন্ত রুখতে, বারাসাত ২ নম্বর ব্লকে সপ্তাহে দুদিন বন্ধ থাকবে বাজার-দোকান। বনগাঁ পুর এলাকায় বাজার দোকান খোলার জন্য বেঁধে দেওয়া হল সময় সীমা। তবে রাজ্যে করোনার বিধিনিষেধ চালু হলেও, মাস্ক পরার ক্ষেত্রে অসচেতনতার ছবি উঠে এল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের পৌষমেলায়।  মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: India Coronavirus Updates: ঊর্ধ্বমুখীই গ্রাফ, দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ ও মৃত্যু

 অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত রুখতে, বারাসাত ২ নম্বর ব্লকে সপ্তাহে দুদিন বন্ধ থাকবে বাজার-দোকান। বনগাঁ পুর এলাকায় বাজার দোকান খোলার জন্য বেঁধে দেওয়া হল সময় সীমা। তবে এরই মধ্যে অনুষ্ঠিত হল গঙ্গাসাগর মেলা ও বীরভূমে জয়দেব-কেঁদুলির মেলা। মকর সংক্রান্তির পুণ্যস্নানেও গতকাল গঙ্গাসাগরে দেখা যায় বিধিভঙ্গের ভুরি ভুরি ছবি। হাইকোর্টের নির্দেশ ছিল, ডবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট এবং বাহাত্তর ঘণ্টার মধ্যে করানো RT-PCR নেগেটিভ রিপোর্ট ছাড়া গঙ্গাসাগরে যাওয়ার ছাড়পত্র মিলবে না। কিন্তু, কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর অবধি অনেক পুণ্যার্থীর দেখা মিলেছে, যাঁদের কাছে সেই শংসাপত্র নেই। 

মকর সংক্রান্তির পুণ্যস্নানে, গঙ্গাসাগরে বিধি ভাঙা ভিড়ের ছবি দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁরা বলছেন, গঙ্গাসাগরে ভিড় জমানো এই মানুষগুলো এবার নিজের নিজের জেলায় ফিরবেন। সেখানে তাঁদের থেকে আবার সংক্রমণ ছড়াতে শুরু করলে তখন তা সামাল দেওয়া যাবে কীভাবে? ভয়াবহ করোনা পরিস্থিতি। তবু তার কোনও ছাপ দেখা গেল না, জয়দেব-কেঁদুলি মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যেও। একাংশের মুখে নেই মাস্ক। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবনেও গতকাল সকাল থেকেই শুরু হয় পুণ্যস্নান। তবে করোনার কারণে এদিন পুণ্যার্থীর সংখ্যা ছিল অনেকটাই কম।

হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গতকালের পরিসংখ্যান অনুযায়ী তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৬৪৫। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৮৬৭, মৃত ৭। পরিস্থিতি মোকাবিলায় ২৯ থেকে বাড়িয়ে কলকাতায় কনটেনমেন্ট জোন করা হল ৪৪টি।  পাশাপাশি করোনার কারণে বাতিল হয়েছে বিভিন্ন জেলার বইমেলা। বিভিন্ন জায়গায় পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ছোট ছোট মেলাগুলিও বাতিল করেছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget