এক্সপ্লোর

Murshidabad News:অনলাইন জালিয়াতির অভিযোগ, বেলডাঙায় গ্রেফতার ৩ 

Online Fraud:অন্যের মোবাইল সিম ব্যবহার করে অনলাইন জালিয়াতির অভিযোগে বেলডাঙায় গ্রেফতার ৩। মঙ্গলবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পেশ করে পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: অন্যের মোবাইল সিম (Mobile Sim) ব্যবহার করে অনলাইন জালিয়াতির অভিযোগে বেলডাঙায় (Beldanga Arrest) গ্রেফতার ৩। মঙ্গলবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পেশ করে পুলিশ। আর কারা এই ঘটনায় জড়িত সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কী ঘটেছে?
বেলডাঙার এসডিপিও  সন্দীপ গড়াই জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বেলডাঙার মির্জাপুরে একটি মোবাইলের দোকানে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে ২ হাজার ৬২০টি জাল সিম কার্ড, ২৪টি মোবাইল, ২৫টি এটিএম কার্ড, ১৬টি কিউআর কোড  ও বায়োমেট্রিক স্ক্যানার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় তিন জনকে। পুলিশের দাবি, ধৃতরা বিভিন্ন গেমিং সাইট ও শপিং সাইটে ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করত। জালিয়াতির এই ঘটনায় আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর। 

নতুন নয়...
চলতি মাসের অনলাইন প্রতারণা চক্রের শিকার হওয়ার অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুর থানায় এবং সাইবার থানায় অভিযোগ দায়ের করে এক যুবকের পরিবার। তাঁদের অভিযোগ, টানা এই হেনস্থার ফলে মানসিক অবসাদের শিকার ওই যুবক অরিজিৎ রায়। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা পাড়ার বাসিন্দা অরিজিৎ। কয়েকদিন আগেই ওই এলাকায় একটি অনলাইন ক্যাফে খুলেছেন ওই যুবক। ৩১ জানুয়ারি ওই যুবক জানতে পারেন, তাঁর আত্মীয়দের কাছে একটি অনলাইন ঋণ প্রদানকারী সংস্থা থেকে বিভিন্ন ফোন এবং মেসেজ আসছে। যেখানে বলা হচ্ছে ওই ব্যক্তি অনলাইনে লোন নিয়েছিলেন। সেই ঋণ শোধ করার কথা বলা হচ্ছে তার আত্মীয়দের। কয়েকদিন পর থেকে ওই ব্যক্তির কাছে টাকা চেয়ে ফোন এবং মেসেজ আসতে থাকে। 'হুগো লোন' নামে একটি অনলাইন অ্যাপ দাবি করে তাঁকে ৫০০০ টাকা শোধ করতে হবে। হুমকির ভয়ে সেই সময় নাকি ওই ব্যক্তি ৫ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু তাতেও হেনস্থা শেষ হয়নি। পরে ওই অ্যাপের তরফে আরও টাকা দাবি করা হয়। সেই সময় ওই ব্যক্তি হরিশ্চন্দ্রপুর থানায় গোটা বিষয়টি জানায়। থানা থেকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে বলা হয়। তা মেনে পরে মালদা সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই সময় তাঁকে ফোন নম্বার বদল করার পরামর্শ দেয়। কিন্তু তা আর করা হয়নি ওই ব্যক্তির। তারপরে গত একমাস ফোন এবং মেসেজ বন্ধ ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ফের ক্রমাগত ফোন এবং মেসেজ ফের আসতে শুরু করেছে। ওই একই সংস্থার নাম করে টাকা দাবি করা হচ্ছে। এমনকি ওই ব্যক্তির আধার এবং প্যান কার্ডের ছবিও পাঠানো হচ্ছে বলে অভিযোগ। আত্মীয়-স্বজনদের নাম করে ফোন এবং মেসেজ করছে। প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এরকম অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget