এক্সপ্লোর

Durga Puja 2023: ৪০০ বছরের ঐতিহ্য, এক পক্ষকাল আগেই সূচনা হয়ে গেল দুর্গাপুর ফরিদপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর

Puja Norms: দশমীর দিন মায়ের ভোগে থাকে চ্যাং মাছ। সপ্তমী, অষ্টমী ও নবমীতেও হয় পাঁঠা বলি

মনোজ বন্দ্য়োপাধ্যায়, দুর্গাপুর : ঘণ্টা বেজে গেছে। উৎসবমুখী বাঙালিও কয়েকটা দিন পুজোর আনন্দে মেতে উঠতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এই আবহেই পুজো শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) সরপিতে রায়চৌধুরী বাড়ির মা দুর্গার। দুর্গাপুজো শুরু হতে এক পক্ষ কাল বাকি থাকলেও, রায়চৌধুরী বাড়ির মা দুর্গার পুজো (Durga Puja) শুরু হয় এই এক পক্ষ কাল আগেই। প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে এই প্রথা। জেলার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো ।

দুর্গাপুজো শুরু হতে বাকি আর এক পক্ষকাল। আর এক পক্ষকাল আগেই বোধনের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামে। ৪০০ বছর আগে দুর্গাপুজোর এক পক্ষকাল আগেই রাজা অর্জুন রায়চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো। সেই রীতি মেনে আজও শুক্লপক্ষের কৃষ্ণ নবমী তিথিতেই হয় দেবীর বোধন। এক পক্ষকাল অর্থাৎ ১৫ দিন আগে থেকেই এলাকায় দুর্গাপুজোর আমেজ।

শোনা যায়, রাজা অর্জুন রায়চৌধুরি প্রথমে পাথরের তৈরি দুর্গাপুজোর প্রচলন করেন। পরে সন্তানদের মধ্যে ১০ আনা ও ৬ আনা ভাগে জমিদারি ভাগ করে দেন। পাশাপাশি একই জায়গায় দু'টি পুজো এখনও চলছে। রবিবার মায়ের বোধন হল। বোধনের পর থেকেই ঘট পুজো শুরু হয়। মায়ের মূর্তির সামনে এই ঘট দশমীর দিন পর্যন্ত পূজিত হয়। 

আজ থেকেই মা-কে দেওয়া হবে অন্ন ভোগ। বোধনের দিন হয় পাঁঠাবলিও। সন্ধ্যায় হয় আরতি। আজ থেকেই ঘট পুজোর সঙ্গে হবে চণ্ডীপাঠ, দশমীর দিন পর্যন্ত জ্বলবে প্রদীপ। দশমীর দিন মায়ের ভোগে থাকে চ্যাং মাছ। সপ্তমী, অষ্টমী ও নবমীতেও হয় পাঁঠা বলি। রাজা না থাকলেও সেই রীতি আজও রয়ে গিয়েছে। বোধনের দিনে পরিবারের সকলেই একত্রিত হন। সকাল থেকেই নতুন জামা কাপড় পরে গ্রামের বাইরের পুকুর থেকে নিয়ে আসা হয় ঘটে করে জল। তারপর সেই ঘট মন্দিরে রেখে শুরু হয় পুজো। দশমীর দিন পর্যন্ত উৎসবের মেজাজ  থাকে গ্রামবাসী।

এদিকে প্রথা মেনেই পুজো হয়ে আসছে দুর্গাপুর (Durgapur) ফরিদপুর ব্লকেরই ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত আমলৌকা গ্রামের ব্যানার্জি বাড়ির দুর্গার (Durga Puja)। এখানে মা দুর্গা পূজিত হন বৈষ্ণব মতে। তাই কোনও বলিদান প্রথা নেই। বর্তমানে ব্যানার্জি পরিবারে ৫৭ জন সদস্য রয়েছেন। তাঁরাই পুজো চালিয়ে যাচ্ছেন।

প্রাচীনকালে এই মায়ের মন্দির ছিল তালপাতার ছাউনির। ১৬ বছর আগে ব্যানার্জি পরিবারের সদস্যরা মন্দিরের নতুন রূপ দেন। বর্তমান ব্যানার্জি পরিবারের সদস্য করুণাময় ব্যানার্জি জানান, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে তাঁদের বংশের প্রাণপুরুষ রামযাদব বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেন এই দুর্গাপুজোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget