এক্সপ্লোর

Raj Chakraborty: অর্জুন সিংহের তৃণমূলে 'ঘরওয়াপসি' প্রসঙ্গে কী প্রতিক্রিয়া রাজ চক্রবর্তীর?

Arjun Singh: এদিন বিজেপি ছেড়ে অর্জুন সিংহ তৃণমূলে ফেরার পরই নিজের প্রতিক্রিয়া দেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে জোড়াফুল শিবিরে ফিরলেন অর্জুন সিংহ (Arjun Singh)। এ দিন ক্যামাক স্ট্রিটে সমন্বয় বৈঠক শেষে পুরনো দলে ফেরেন তিনি। তার পর সংবাদিক বৈঠক করেন। সেখানে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি তাঁর। বাংলায় সবকিছুই মুখ্যমন্ত্রীর নির্দেশে করেন তাঁরা। তিনি ডাকলেই দেখা করতে যাবেন। তৃণমূলে (TMC) ফিরেই জানিয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। আগে ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপি-তে যোগদান করি।" অর্জুন সিংহের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে কী বললেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)?

অর্জুন সিংহের তৃণমূলে ফেরা প্রসঙ্গে রাজ চক্রবর্তী-

এদিন বিজেপি ছেড়ে অর্জুন সিংহ তৃণমূলে ফেরার পরই নিজের প্রতিক্রিয়া দেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন, 'দেখুন আমি ব্যারাকপুরের বিধায়ক। এবং অর্জুন সিংহ ব্যারাকপুরের সাংসদ। আমার মনে হয় আমরা দুজনে মিলে বা আমরা সকলে মিলে সাংগঠনিকভাবে মানুষের জন্য কাজ করব। আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ওঁকে দলে ফেরত নেওয়া। আমি মনে করি যেই আসুক যেই যাক প্রধান কাজ হল মানুষকে পরিষেবা দেওয়া মানুষের জন্য কাজ করা।'

প্রসঙ্গত, এ দিন বিজেপি নেতৃত্বকেও একহাত নেন অর্জুন সিংহ। বলেন, "দেশের অন্য রাজ্যের থেকে বাংলার রাজনীতি আলাদা। বাংলায় বিজেপি, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ফেসবুক, হোয়াটস্অ্যাপের মাধ্যমে রাজনীতি করছে। বাংলা এবং বাংলার বাইরের ভোটের লড়াইয়ে অনেক পার্থক্য। খুব শীঘ্রই মমতার নেতৃত্বে দেশে বড় লড়াই হতে চলেছে।" তিনি জানিয়েছেন, তাঁর সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছিলেন তিনি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই খবর পেয়েই তিনি পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এখনও পর্যন্ত সামান্য কিছু আদায় হয়েছে, ৭৫ শতাংশ বাকি রয়েছে এখনও। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget