এক্সপ্লোর

RG Kar News : হার্ডডিস্ক থেকে মুছে যাওয়া অংশেই মিলতে পারে মোড় ঘোরানো তথ্য? চণ্ডীগড়ে ফরেন্সিক ল্যাবে পাঠাল CBI

ধর্ষণ-খুনের মামলার তদন্তে মোড় ঘোরানো তথ্য দিতে পারে তল্লাশিতে পাওয়া ৪টি হার্ড ডিস্ক। গোয়েন্দারা ঘটনার তদন্ত করার সময় এগুলি বাজেয়াপ্ত করেছিল। 

 

প্রকাশ সিনহা, কলকাতা :  আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় বেরিয়ে আসতে পারে এবার বহু গোপন তথ্য, অজানা অধ্যায়। এখনও পর্যন্ত যা জানা যায়নি, তারও সন্ধান পেতে পারেন গোয়েন্দারা। ধর্ষণ-খুনের মামলার তদন্তে মোড় ঘোরানো তথ্য দিতে পারে তল্লাশিতে পাওয়া ৪টি হার্ড ডিস্ক। গোয়েন্দারা ঘটনার তদন্ত করার সময় এগুলি বাজেয়াপ্ত করেছিল। 

সিবিআইয়ের আশঙ্কা, এই হার্ডডিস্কগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেওয়া হয়ে গিয়ে থাকতে পারে। এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। তাই এগুলির ফরেন্সিক পরীক্ষা করাতে চেয়ে আদালতে অনুমতি চেয়েছিল সিবিআই। আদালতের সম্মতি পেয়ে ওই ৪টি হার্ড ডিস্কই পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই। চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে আর জি কর মেডিক্যালের ৪টি হার্ড ডিস্ক। 

কেন এমন আশঙ্কা করছে সিবিআই ? তদন্তকারী অফিসাররা এর আগে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোন পরীক্ষা করে দেখেছিলেন। তখনও নানা তথ্য, কল রেকর্ডিং ও চ্যাট ফোনগুলি থেকে ডিলিট করা হয়েছিল, যা পরে তদন্তকারীরা প্রযুক্তির সাহায্য নিয়ে উদ্ধার করেন বলে সূত্রের খবর। সেই উদ্ধার হওয়া কল রেকর্ড , তথ্য থেকে তদন্তের অনেক সূত্র মিলেছে। এখন হার্ড ডিস্ক থেকে বহু তথ্য ডিলিট হয়ে থাকলে, তা যদি উদ্ধার করা যায়, তাও তদন্তে সহায়ক হতে পারে। 

এর আগে সিবিআই আদালতে জানিয়েছিল, 'আমাদের (সিবিআই) কাছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স এসেছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি।   আরও কিছু পাব বলে আশা করছি।  টালা থানার DVD, হার্ড ডিস্ক, যেখানে CCTV ফুটেজ আছে, সেটার ফরেন্সিক টেস্টের রিপোর্ট আসার পর, ধৃতদের ফের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তা আছে। ' 

এই মুহূর্তে হার্ড ডিস্ক থেকে ডিলিট করা তথ্য উদ্ধারে মরিয়া সিবিআই।  কারণ তদন্তকারী অফিসারদের ধারণা, এই সব হার্ডডিস্ক থেকে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য । আগে একই ভাবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মোবাইল থেকে ডিলিট করে দেওয়া তথ্য উদ্ধার করেছিল সিবিআই। এবার ডিস্ক থেকে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:

লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget