এক্সপ্লোর

Hilsa Fish: ওজনে ৫০ গ্রামেরও কম, প্রচার, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই, খোকা ইলিশে ছেয়ে গিয়েছে বাজার

South 24 Parganas News: এক সপ্তাহ আগে থেকে রাজ্যে শুরু হয়েছে ইলিশ ধরার মরসুম। কিন্তু মরশুমের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ছেয়ে গিয়েছে খোকা ইলিশে।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: বর্ষার মরশুম মানেই পাতে ইলিশ পড়া যাই। বাজারের থলে হাতে, রুপোলি আঁশের মাছের খোঁজে এই সময় সকাল থেকেই ঢুঁ মারেন ক্রেতারা। কিন্তু এবছর বর্ষা যেমন গড়িমসি করছে, বাজারে ইলিশের অবস্থাও তেমনই। একহাত সমান ঝকঝকে ইলিশের বদলে ছোট আকারের খোকা ইলিশে ছেয়ে গিয়েছে বাজার। বাড়তে না দিয়ে, বেআইনি ভাবে দেদার ছোট ইলিশ ধরা হচ্ছে বলে অভিযোগ (Hilsa Fish)। 

এক সপ্তাহ আগে থেকে রাজ্যে শুরু হয়েছে ইলিশ ধরার মরসুম। কিন্তু মরশুমের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) বিস্তীর্ণ এলাকা ছেয়ে গিয়েছে খোকা ইলিশে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের বাজার এমনকি মাছের আড়তেও দেদার বিকোচ্ছে ছোট আকারের খোকা ইলিশ। এই ইলিশ মাছের এক একটির ওজন ৫০ গ্রামেরও কম। এত কম ওজনের মাছ ধরা আইনত অপরাধ বলে গন্য হয়। 

ডায়মন্ড হারবাের নগেন্দ্রবাজারের মাছের আড়ত থেকে কাকদ্বীপের বাজার, গেলেই চারিদিকে চোখে পড়ছে খোকা ইলিশ। সরকারি নিয়ম অনুসারে, ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ মাছ ধরা এবং বাজারে বিক্রি করা আইনত অপরাধ। সেই নিয়ে বছরভর রাজ্য সরকারের মৎস্য দফতরের তরফ থেকে ব্যাপক প্রচারও চালানো হয়। কিন্তু সেই প্রচারই সার, বিষেধাজ্ঞা উড়িয়ে রীতিমতো খোকা ইলিশ ধরা এবং বিক্রি চলছে বাজারে।

আরও পড়ুন: Sayani Ghosh: সায়নীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, গলসিতে গ্রেফতার বিজেপি প্রার্থী

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এভাবেই সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে খোকা ইলিশ ধরার রেওয়াজ চলছে। একশ্রেণির ট্রলার মালিক প্রকাশ্যে এই বেআইনি কাজ করে চলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রচার, নিষেধাজ্ঞা কোনও কিছুই তাঁদের দমাতে পারে না বলে অভিযোগ। যথারীতি এ বারও বাজার ছেয়ে গিয়েছে খোকা ইলিশে। দাম তুলনামূলক কম বলে লোকজনও দেদার তা কিনছেন বলে অভিযোগ।

খোকা ইলিশে বাজার ছেয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে মৎস্য দফতর। কাকদ্বীপ, নামখানা মৎস্য বন্দরে চলছে মাইকিং করে প্রচার। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে শুরু হয়েছে এই উদ্য়োগ। সামুদ্রিক মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্ব বিজন মাইতি, সতীনাথ পাত্র মৎস্যজীবীদের ছোট ইলিশ না ধরার আবেদন জানিয়েছেন। জেলার সহ-মৎস্য অধিকর্তা (‌ সামুদ্রিক)‌ পিয়াল সর্দারও ছোট ইলিশ ধরার অভিযোগ এবং তার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, "আমরা প্রচার করছি। পুলিশকে সঙ্গে নিয়ে আমরা তল্লাশি চালাব। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget