এক্সপ্লোর

Success Story: UPSC-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সপ্তম স্থানে বর্ধমানের দেবার্ঘ্য ! কীভাবে এল কাঙ্ক্ষিত সাফল্য ?

Success Story Debarghya Chatterjee: ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিসের (UPSC Success Story) পরীক্ষায় সারা দেশে সপ্তম স্থান অর্জন করলেন বর্ধমানের দেবার্ঘ্য চট্টোপাধ্যায়।

UPSC Success Story: ইউপিএসসির মেধা তালিকায় এবার স্থান পেল বাংলার এক কৃতীর নাম। ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিসের (UPSC Success Story) পরীক্ষায় সারা দেশে সপ্তম স্থান অর্জন করলেন বর্ধমানের দেবার্ঘ্য চট্টোপাধ্যায় (Debarghya Chatterjee)। অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জেরেই চারবার ব্যর্থতার (Success Story) পরেও লক্ষ্যে স্থির থেকে সাফল্য পেয়েছেন দেবার্ঘ্য। হাল না ছেড়ে সফলতার নজির গড়েছেন বাংলার এই কৃতী। কীভাবে এল এই কাঙ্ক্ষিত সাফল্য ? কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি ?

বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকার বাসিন্দা দেবার্ঘ্য চট্টোপাধ্যায়। বাবা এলআইসি অফিসের কর্মী ও মা গৃহবধু। বর্ধমানেই ছোট থেকে বড় হয়ে ওঠা এবং তাঁর লেখাপড়াও এই বর্ধমানেই। বর্ধমান সিএমএস হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন দেবার্ঘ্য। তারপরে কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়ে পড়াশোনা শুরু করেন দেবার্ঘ্য।

ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি দেবার্ঘ্য ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিতে শুরু করেন। ২০২১ সালে প্রথমবার পরীক্ষায় বসেন দেবার্ঘ্য, কিন্তু প্রিলিমস পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। ২০২২ সালের প্রিলিমসেও অসফল হন দেবার্ঘ্য। তবে ২০২৩ সালে প্রিলিমস এবং মেনস দুটি পরীক্ষাতেই লিখিত স্তরে সাফল্যের সঙ্গে ইন্টারভিউ পর্যন্তও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এবারেও ভাগ্য ফেরেনি। তবে প্রিলিমস পরীক্ষাতে নম্বর একটু কম থাকার জন্য সেবারও সফলতা আসেনি। পরপর চারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি তিনি। তাঁর লক্ষ্য ছিল ইন্ডিয়ান টেলিকম সার্ভিসে যোগ দেওয়া। তাই আগের পরীক্ষায় হওয়া ভুলগুলো সংশোধন করে ২০২৪ সালে আবারও পরীক্ষায় বসেন তিনি। এবারে প্রিলিমস ও মেনস উভয় পরীক্ষাতেই সফল হন, এমনকী ইন্টারভিউতেও সফল হন দেবার্ঘ্য চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: CBSE: দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু ? জানাল CBSE, মানতে হবে কী কী নিয়ম ?

নভেম্বর মাসে পরীক্ষার ফলপ্রকাশ হলে দেখা যায় UPSC-র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিসে দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছেন তিনি। দেবার্ঘ্য আমাদের জানান, 'এর আগে বেশ কয়েকবার অসফল হলেও হাল ছাড়িনি। আগের পরীক্ষাগুলিতে যেগুলো ভুল হয়েছিল সেগুলো সংশোধন করার চেষ্টা করেছি। এবারও পরীক্ষার পর থেকেই ২০২৫ সালের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম, তবে সফল হব আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো ফল হবে ভাবতে পারিনি।'

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget