এক্সপ্লোর

TMC: 'বেশি দেরি করা অর্থহীন' আসন সমঝোতা নিয়ে কেন তাড়া TMC-র? শুরু জল্পনা

Opposition Alliance: তৃণমূল চাইছে এখনই লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের আসন সমঝোতা সেরে ফেলতে। সূত্রের দাবি, শুক্রবার I.N.D.I.A-র বৈঠকেই আসন সমঝোতা নিয়ে আলোচনা চেয়েছিলেন তৃণমূলনেত্রী।

কলকাতা: বিজেপি-বিরোধীদের I.N.D.I.A জোটে আসন সমঝোতার জন্য় ইতিমধ্য়েই তৎপর তৃণমূল (Trinamool)। সূত্রের খবর, মুম্বইয়ের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বক্তব্য ছিল, বেশি দেরি করা অর্থহীন। কিন্তু, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের এই তাড়াহুড়ো কেন? অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হওয়ারও আগে, তারা এই বিষয়টিতে এত গুরুত্ব দিচ্ছে কেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আসন সমঝোতায় কেন তৎপর? লোকসভা ভোট সময়মতো হলে এখনও বাকি প্রায় সাত মাস তার আগে বছরের শেষে পাঁচটি রাজ্য়ে বিধানসভা ভোট রয়েছে।  যার মধ্য়ে ৩টিতে আগের বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস। ফলে এই রাজ্য়গুলির ভোট নিয়ে তারা ব্য়স্ত থাকলেও, তৃণমূল চাইছে এখনই লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের আসন সমঝোতা সেরে ফেলতে। সূত্রের দাবি, শুক্রবার I.N.D.I.A-র বৈঠকেই আসন সমঝোতা নিয়ে আলোচনা চেয়েছিলেন তৃণমূলনেত্রী। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বক্তব্য ছিল, সেপ্টেম্বরের মধ্যেই ফয়সালা করা হোক। তা না হলে বড়জোড় ১৫ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু তার বেশি দেরি করা অর্থহীন। সূত্রের দাবি, বৃহস্পতিবারের বৈঠকেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, নষ্ট করার মতো সময় নেই। এখন থেকেই জোটকে ঐক্য়বদ্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে হবে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের এত তাড়া কেন? জোট-আলোচনার শুরু থেকেই তারা আসন সমঝোতায় এত গুরুত্ব দিচ্ছে কেন? জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হওয়ারও আগে, এই বিষয়টি চূড়ান্ত করতে বাংলার শাসক দল এত তৎপর কেন? এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “খুব তাড়ায় আছেন। এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সাংবাদিক বৈঠকের আগেই বেরিয়ে যাচ্ছেন। আদানির বিরুদ্ধে সাংবাদিক বৈঠক হচ্ছে উনি চুপ। এই কার্যপ্রণালী দেখেই বোঝা যায়। মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা সন্দিহান।’’ পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “মানুষের স্বার্থ তার কাছে বড়। বিজেপির যারা দালালি করছে তারা এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’’

বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কট্টর তৃণমূল-বিরোধী। আর তিনি আগাগোড়াই বামেদের সঙ্গে যাওয়ার পক্ষপাতী। হাইকমান্ড তাঁর ওপর বাংলার আসন সমঝোতার সিদ্ধান্ত ছাড়লে তৃণমূলের যে কোনও সুবিধা হবে না, তা বলার অপেক্ষা রাখে না। তাই কি কংগ্রেস শীর্ষনেতৃত্বের থেকে আসন সমঝোতার বিষয়টিতে সিলমোহর আদায় করে নিতে চাইছে তৃণমূল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সদ্য তৃতীয় বৈঠকে বিরোধী জোট 'I.N.D.I.A'-র বিভিন্ন কমিটি তৈরি হয়েছে। এখনও অবধি এই জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হয়নি। কীভাবে প্রচার হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ অবধি বাংলায় আসন সমঝোতা নিয়ে কবে সিদ্ধান্ত হবে, কী সিদ্ধান্ত হবে? সেটাই দেখার।

আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুর ২৫ দিন পার, যাদবপুর ক্যাম্পাসে UGC প্রতিনিধিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
Jhalmuri Song : 'দাবাং' নেতা এখন 'রকস্টার'! প্রকাশ পেল দিলীপ ঘোষের গাওয়া 'ঝালমুড়ি' গান
'দাবাং' নেতা এখন 'রকস্টার'! প্রকাশ পেল দিলীপ ঘোষের গাওয়া 'ঝালমুড়ি' গান
Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget