এক্সপ্লোর

WBCHSE WB HS Results 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, দুপুর ৩ টে থেকেই ফল ABP Ananda-র ওয়েবসাইটে

West Bengal HS 12th Results : দুপুর তিনটে থেকে ফল জানা যাবে wb12.abplive.com -এ। কীভাবে দেখবেন রেজাল্ট? 

কলকাতা : ভোট-পর্বের মধ্যেই ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WBCHSE Uchcha Madhyamik Result 2024) । এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। এ বছর উচ্চ মাধ্য়মিকে পাসের হার ৯০ শতাংশ। ১০টি জেলায় পাসের ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিকে পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর। 

প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন রয়েছেন। মেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ১২ জন। হুগলি থেকে সবথেকে বেশি ১৩ জন, বাঁকুড়া থেকে ১০ এবং কলকাতা থেকে ৫ জন মেধা তালিকায় রয়েছেন। 

এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।  ৯৯.২% পেয়েছেন অভীক।  দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯%শতাংশ পেয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। ৯৮.৮% শতাংশ নম্বর পেয়েছেন অভিষেক। 

দুপুর তিনটে থেকে ফল জানা যাবে wb12.abplive.com -এ। কীভাবে দেখবেন রেজাল্ট? 

  •  ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।
  • দিতে হবে রোল নম্বর। 
  • তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
  • তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।

  • আজ ফল ঘোষণা হলেও, দু'দিন পর, অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। 

    বিস্তারিত পড়ুন:           

    আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

    এবারের উচ্চ মাধ্যমিক সম্পর্কে 

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে শুরু হবে দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে ২০২৫-এর নভেম্বরে প্রথম সিমেস্টার এবং ২০২৬-এর মার্চে হবে দ্বিতীয় সিমেস্টার। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ২টি পরীক্ষার গড় করে তৈরি হবে মার্কশিট। প্রথম মার্কশিট হবে OMR শিটে, মাল্টিপল চয়েস প্রশ্নে আর, দ্বিতীয় সিমেস্টারে থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। দেশজুড়ে আলোচনা চলছে তিন ঘণ্টার পরীক্ষায় একজন শিক্ষার্থীর যথার্থ মূল্যায়ন হয় কি না? অনেকেই মনে করেন দুটো ভাগে পরীক্ষা হলে পড়ুয়াদের কাছে একটা বিকল্প থাকে।                   

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget