এক্সপ্লোর

WBCS Syllabus: সিলেবাস বদলে যাবে WBCS-এর, ডিসেম্বরের পরীক্ষায় কী প্রভাব ?

WBCS Exam Syllabus: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাস আগামী বছর ২০২৫ সাল থেকে বদলে যেতে চলেছে। তবে ২০২৪ সালের পরীক্ষার সিলেবাসে কোনও বদল আসবে না।

WBCS Exam 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঘোষণা করেছে যে ২০২৪ সালের ডিসেম্বর মাসে যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষা আয়োজিত হতে চলেছে সেখানে সিলেবাসের (WBCS Syllabus) ক্ষেত্রে কোনও বদল হবে না। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টই লেখা আছে আগামী ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারি ধাপের পরীক্ষা আয়োজিত (WBCS Executive Exam 2024) হবে এবং সেই পরীক্ষা সম্পূর্ণই পুরনো সিলেবাসে হবে। সেখানে কোনও বদল হবে না এই বছর। তবে একইসঙ্গে এও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাস আগামী বছর ২০২৫ সাল থেকে বদলে যেতে চলেছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০ অগাস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৩ সালের ১৫ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যে নতুন সিলেবাস ও পরীক্ষার প্যাটার্নের কথা ঘোষণা করা হয়েছিল, ২৪ জুলাই যে সমস্ত বদল আনা হয়েছিল পরীক্ষা, তা সবই একত্রে ২০২৫ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কার্যকর হবে। তবে একইসঙ্গে পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালে যে পরীক্ষা আয়োজিত হবে, তা পুরনো সিলেবাস মেনেই হবে, সেখানে কোনও বদল হয়নি।

২০২৪ সালে প্রিলিমিনারি এবং মেনস দুটি পরীক্ষাই হবে পুরনো সিলেবাস অনুযায়ী। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাসে যে যে বদল আসার কথা সেই পরিবর্তিত সিলেবাস খুব শীঘ্রই ওয়েবসাইটে দেওয়া হবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাস অনুযায়ী এই বছর সিভিল সার্ভিস পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

এই সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষাতে মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে বিভিন্ন ক্যাটাগরি থেকে। এর মধ্যে থাকবে ইংরেজি কম্পোজিশন, সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতের এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি ও অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন, সাধারণ মানসিক বুদ্ধ্যঙ্ক। এই ৮টি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বরের প্রশ্ন আসবে প্রিলিমিনারি পরীক্ষাতেই। অন্যদিকে সিভিল সার্ভিসের মেনস পরীক্ষায় ৬টি কম্পালসারি পেপার থাকছে এবং থাকছে একটি ঐচ্ছিক বিষয়। এই লিখিত পরীক্ষা ছাড়াও একটি পার্সোনালিটি টেস্ট দিতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: India Post GDS Result 2024: গ্রামীণ ডাকসেবকের আবেদন করেছিলেন ? সার্কল অনুযায়ী প্রকাশ্যে ফলাফল- কীভাবে দেখবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget