এক্সপ্লোর

WBCS Prelims Result 2022: প্রকাশিত ডব্লুবিসিএস প্রিলিমসের ফল, কীভাবে দেখবেন?

WBCS: গতবছর অর্থাৎ ২০২২ সালের ১৯ জুন এই প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল কমিশন। ৫৪৯৬ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। 

WBCS Prelims Result 2022: প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। যে প্রার্থীরা গতবছর এই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন ২০২২ প্রিলিমস পিডিএফ ডাউনলোড করে রেজাল্ট দেখতে পাবেন। wbpsc.gov.in এই অফিশিয়াল পোর্টাল থেকে রেজাল্ট দেখার পিডিএফ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থী। রেজাল্টের পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস প্রিলিমসের এর কাট-অফ মার্কসও প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এনরোল করে West Bengal Civil Services Result 2022 দেখতে পাবেন। গতবছর অর্থাৎ ২০২২ সালের ১৯ জুন এই প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল কমিশন। ৫৪৯৬ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। 

কীভাবে দেখবেন WBCS 2022 Prelims- এর রেজাল্ট

স্টেপ ১- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল পোর্টাল wbpsc.gov.in - এখানে যেতে হবে।

স্টেপ ২- এবার পরীক্ষার্থীদের যেতে হবে রেজাল্ট সেকশনে।

স্টেপ ৩- RESULTS OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022 (ADVT. NO. 2/2022)- এই লিঙ্কে এবার ক্লিক করতে হবে।

স্টেপ ৪- এই লিঙ্কে ক্লিক করলে WBCS Prelims 2022 রেজাল্টের পিডিএফ পাওয়া যাবে। 

স্টেপ ৫- এবার রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে হবে।

স্টেপ ৬- ডাউনলোড করে নিতে পারবেন WBCS Prelims- এর মেরিট লিস্টের পিডিএফ।

স্টেপ ৭- ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই রেজাল্টের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। 

যাঁরা ডব্লুবিসিএস প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে এবং পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করা হবে। মেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউ পর্বে সুযোগ দেওয়া হবে।

রাজ্যে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন

বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও নানা সময় নানা অভিযোগ ওঠে। কখনও লাগামছাড়া ফি-বৃদ্ধি, তো কখনও এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের ফিতে কোনও সাযুজ্য না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এই অবস্থায়, দীর্ঘদিন ধরেই শিক্ষা কমিশন তৈরির কথা ভাবনা-চিন্তা করা হচ্ছিল। ২০১৭ সালেই একবার, বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। তখনই তাঁর মুখে শোনা গেছিল কমিশন তৈরির কথা। 

আরও পড়ুন- হাতে এক কোটি টাকারও বেশি 'পে প্যাকেজ', প্রযুক্তির নাড়িনক্ষত্র জানেন আইআইআইটি-র পড়ুয়া পলক

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget