এক্সপ্লোর

দুর্গাপুজোয় পাঁঠাবলির সময় ভয়ে দোতলার বারান্দায় লুকিয়ে পড়তাম: শুভাশিস

ছোটবেলার পুজো নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের কাছে স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়

কলকাতা: ছোটবেলার পুজো কাটত খাস কলকাতায়। উত্তর কলকাতার মামার বাড়িতে নিয়ম মেনে মহা সমারোহে দুর্গাপুজো হত। বোধন থেকে বিসর্জন, প্রত্যেক আচার অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। কেবল একটা নিয়মে ভয় পেয়ে যেতেন তিনি। কী সেই নিয়ম? ছোটবেলার পুজো নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের কাছে স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

মামার বাড়ির ঠিকানা ছিল উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটের চাটুজ্যে বাড়ি। শুভাশিস বলছেন, 'যখন থেকে চোখ ফুটেছে, আমি মামারবাড়ির পুজো দেখে আসছি। ওখানেই প্রত্যেক বছর ৪টে দিন কাটত। এখনও পুজোর মধ্যে একটা দিন মামার বাড়ি যাই, অঞ্জলি দিই। যতদিন না স্বাধীনভাবে পুজো দেখতে বেরিয়েছি, পুজোর সমস্ত স্মৃতিই ছিল মামারবাড়িকে ঘিরেই। এরপর বিভিন্ন এলাকার, বিভিন্ন জায়গার পুজো।'

মামারবাড়ির পুজোয় কোনও বিশেষ রীতির প্রচলন ছিল? শুভাশিস বলছেন, 'সমস্ত রীতিনীতি মেনেই মামারবাড়ির পুজো হয়। একসময় পাঁঠাবলি হত। এখন অবশ্য সেটা বন্ধ। ছোটবেলা থেকে যখনই দেখতাম, ছাগলটাকে হাঁড়িকাঠে রাখছে, আমি ছুট্টে ওপরে চলে যেতাম। তারপর দোতলার রেলিংয়ের ফাঁক দিয়ে বা জানলার জাফরি দিয়ে উঁকি মেরে দেখতাম। অদ্ভুত একটা কৌতুহলও ছিল। যে মুহুর্তে দেখতাম, হাঁড়িকাঠে ছাগলের গলাটা দিয়েছে, আর খাঁড়াটা তুলছে, আমি সেখান থেকেও পালিয়ে যেতাম। দেখতে পারি না আমি ওইরকম বলি। তবে এখন আর পাঁঠাবলি হয় না। আখ, ফল বা কুমড়ো বলি হয় নিয়মরক্ষা করতে। বাকি সমস্ত নিয়ম মেনেই পুজো হয় এখনও।'

সামনেই মুক্তি পাচ্ছে শুভাশিস অভিনীত নতুন ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। তাঁর কেরিয়ারে এই প্রথম নতুন ছবি মুক্তি পাচ্ছে ওটিটিতে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত এটিই প্রথম বাংলা ছবি যেটি মুক্তি পাচ্ছে টেলিভিশন ও ওটিটিতে। শুভাশীষের কেরিয়ারেও এই অভিজ্ঞতা প্রথম। অভিনেতা বলছেন, 'আমার ছবি এই প্রথমবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। বলতেই কেমন যেন অবাক লাগছে যে আমার ছবি প্রথম দেখা যাবে ওটিটিতে। আমার কেরিয়ারে অন্তত একটা ওটিটিতে রিলিজ করছে। ভবিষ্যতে কী হবে অবশ্য জানি না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget