এক্সপ্লোর

Coronavirus Restrictions: কাল থেকে বন্ধ থাকছে টালিগঞ্জের স্টুডিওপাড়ার শ্যুটিং

ভিডিও কনফারেন্সে প্রোডিউসারদের সঙ্গে বৈঠকের পর শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, সরকারি নির্দেশিকায় শুধুমাত্র জরুরি পরিষেবাকেই নিয়ন্ত্রণ থেকে ছাড় দেওয়া হয়েছে।

কলকাতা: মহারাষ্ট্র, দিল্লি-সহ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও, বাংলা এখনও দাপট দেখিয়ে চলছে করোনা ভাইরাস। রোজ আক্রান্ত হচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। প্রতিদিন মৃত্যু হচ্ছে শতাধিক। সংক্রমণের চেন ভেঙে, ভয়ঙ্কর এই পরিস্থিতিতে লাগাম টানতে দু-সপ্তাহের জন্য কার্যত লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার।লকডাউন বলে ঘোষণা না করা হলেও এদিন মুখ্যসচিব জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ জারি রয়েছে, তাতে আরও কড়াকড়ি করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে ৩০ মে, সন্ধে ৬টা পর্যন্ত কার্যত লকডাউন জারি থাকবে রাজ্যে।

এই পরিস্থিতিতে কাল থেকে শ্যুটিং বন্ধ থাকছে টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। সরকারি নির্দেশ মেনে আগামী ৩০ মে পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এদিন মুখ্যসচিবের ঘোষণায় সিনেমা-সিরিয়ালের শ্যুটিং নিয়ে সরাসরি কিছু উল্লেখ না হওয়ায় কিছুটা দোলাচল ছিল। পরে ভিডিও কনফারেন্সে প্রোডিউসারদের সঙ্গে বৈঠকের পর শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, সরকারি নির্দেশিকায় শুধুমাত্র জরুরি পরিষেবাকেই নিয়ন্ত্রণ থেকে ছাড় দেওয়া হয়েছে।

গত বছর করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের সময়ও স্টুডিও পাড়ায় শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউন সংক্রান্ত বিধি শিথিল হওয়ার পর ফের শ্যুটিং শুরু হয়েছিল। শ্যুটিং চলাকালে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দুই সপ্তাহের জন্য কড়াকড়ি জারি হয়েছে। তাই টালিগঞ্জে শ্যুটিং বন্ধ রাখা হচ্ছে। শ্যুটিং বন্ধ থাকায় গত বছর টেলিভিশন সিরিয়ালগুলির ক্ষেত্রে রিপিট টেলিকাস্ট দেখা গিয়েছিল। কারণ, লকডাউনের মেয়াদ বেশ কয়েকবারই বেড়েছিল। 

এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ মে পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার দফতর ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। জরুরি সামগ্রীর উৎপাদন ছাড়া বন্ধ থাকবে কল কারখানা।আগের মতোই বন্ধ থাকবে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা বন্ধ থাকবে। করা যাবে না কোনওরকম জমায়েত। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রণ করা যাবে না।সৎকারে ২০ জনের বেশি থাকতে পারবেন না।জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।দু-বেলা নয়, ৩০ মে পর্যন্ত এক বেলাই খোলা থাকবে বাজার হাট। বাজার-হাট, মুদি দোকান, দুধ, রুটি, মাংস, ডিমের দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।গয়না এবং শাড়ির দোকান খোলা থাকবে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।তবে সাধারণ দিনের মতোই ওষুধ ও চশমার দোকান খোলা থাকবে। ই-কমার্স এবং হোম-ডেলিভারি পরিষেবা চালু থাকবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget