এক্সপ্লোর

Health Tips: সুগারে চকোলেট নিষিদ্ধ না উপকারী ? খেলে কী হয়, না খেলেই বা কী ?

Chocolate Eating In Diabetes: সুগারে চকোলেট খেতে বারণ করেন অনেকে। কিন্তু সত্যিই কি চকোলেট খেলে সুগার বেড়ে যায় ?

Chocolate Eating In Diabetes: সম্প্রতি চলে গেল বিশ্ব চকোলেট দিবস। ৭ জুলাই ছিল এই বিশেষ দিন। চকোলেট বহু প্রাচীন একটি খাবার। প্রাচীনকালে বিভিন্ন সভ্যতায় চকোলেট খাওয়ার প্রমাণ পাওয়া যায়। তবে এই চকোলেট খাওয়া নিয়ে নানা ভুলভ্রান্তিও প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হল সুগার থাকলে চকোলেট না খাওয়া। বর্তমানে ৪০ বছর বয়স হওয়ার আগেই অনেকে ডায়াবেটিসে ভুগতে শুরু করেন। এটি একটি মেটাবলিক রোগ। যেই রোগে শরীর রক্তের চিনির উপর নিয়ন্ত্রণ আনতে পারে না। যার ফলে রক্তে অনিয়ন্ত্রিতভাবে চিনির পরিমাণ বাড়তে থাকে। পরিনতি হিসেবে একজন ডায়াবেটিসের শিকার হন। 

ডায়াবেটিসে কি চকোলেট খাওয়া অনুচিত ?

আন্তর্জাতিক সংস্থা ডায়াবেটিস ইউকে-র মত অনুযায়ী, এই ধারণা ভ্রান্ত। অর্থাৎ ডায়াবেটিস থাকলেও চকোলেট খাওয়া যায়। কিন্তু এটি খেতে হবে পরিমাণ বুঝে। নয়তো রক্তে সুগার বেড়ে যেতে পারে। পরিমাণ বলতে ডায়াবেটিস ইউকে-র পরামর্শ বলতে চায় একবারে বেশি না খাওয়ার কথা। চকোলেট অনেকেরই প্রিয় একটি খাবার। ফলে এটি হাতের কাছে পেলে আনন্দের তাড়নায় অনেকটাই খেয়ে ফেলেন তারা। তেমনটা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

চকোলেটের গ্লিসিমিক ইনডেক্স

বাজারে দুই ধরনের চকোলেট পাওয়া যায়। একটি হল মিল্ক চকোলেট। অন্যটি হল ডার্ক চকোলেট। মিল্ক চকোলেটের মধ্যে চিনি ও দুধ বেশি মাত্রায় মেশানো হয়। অন্যদিকে ডার্ক আদতে বিশুদ্ধ চকোলেট। 

  • মিল্ক চকোলেটে চিনি ও দুধ থাকে বলে এর গ্লিসিমিক ইনডেক্স ৪০ থেকে ৫৫-র মধ্যে থাকে। তাই এটি খাওয়ার সময় সুগারের রোগীকে সতর্ক থাকতে হবে। একসঙ্গে বেশি খেয়ে ফেললে বিপদ আছে। 
  • অন্যদিকে ডার্ক চকোলেটের গ্লিসিমিক ইনডেক্স ৩০-র কম। যার ফলে এটি কিছুটা বেশি খেলেও রক্তে সুগার বাড়ে না। তাই মিল্ক চকোলেটের বদলে ডার্ক চকোলেট বেশি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে সুগারের রোগীদের জন্য।

সুগার ছাড়াও চকোলেটে কোলেস্টেরলের বিপদ 

ডায়াবেটিস ইউকে-র সূত্র বলছে, ডার্ক চকোলেটের গ্লিসিমিক ইনডেক্স কম বলে ঘন ঘন এটি খাওয়া যাবে তাও কিন্তু নয়। দিনে খুব বেশি চকোলেট খেতে থাকলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। এই কোলেস্টেরল ওজন বাড়িয়ে দেয়, হার্টের ক্ষতি করতে পারে। তাই সীমিত পরিমাণে চকোলেট খাওয়াই ভাল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Dark Chocolate Benefits: বয়স ৪০-র কোঠায় ? এখন থেকেই ডার্ক চকোলেট খেলে পাবেন এইসব উপকার

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget