এক্সপ্লোর

Drinking Water: রোজই বাড়িতে দিয়ে যায় ২০ লিটারের জলের জার, এই জলেও ঝুঁকি ?

Drinking Water Health Risk: প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, এই প্লাস্টিকের জলের ব্যারেল থেকে জল খাওয়া বিষ খাওয়ার সমান ক্ষতিকর।

Plastic Water Barrel: আমরা অনেকেই দাবি করি যে নিত্যদিনের জীবনে আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করি না। কিন্তু জীবন থেকে প্লাস্টিককে চিরতরে বিদায় জানানো আদপে খুবই কঠিন একটি কাজ। কোনো জিনিস রাখার বা নিয়ে আসার জন্য প্লাস্টিকের ব্যাগ (Platic Water Barrel), পলিথিন ব্যাগ ব্যবহার না করলেও আমাদের বাড়িতে রোজই প্লাস্টিকের জলের ব্যারেল দিয়ে যায়। আর এক্ষেত্রে সেই প্লাস্টিকের ব্যারেল থেকেই আমরা জল খেয়ে থাকি। আদৌ কি এটি স্বাস্থ্যকর ? এই পানীয় জলে কোনো ঝুঁকি নেই তো ?

প্লাস্টিকের ব্যারেল থেকে জল খাওয়া খুবই সুবিধেজনক হলেও এটি কোনোমতেই খুব একটা স্বাস্থ্যকর নয়। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, এই প্লাস্টিকের জলের ব্যারেল থেকে জল খাওয়া বিষ খাওয়ার সমান ক্ষতিকর। এর কারণে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। কী জানা গিয়েছে এই সমীক্ষায় ?

কী বলছে এই গবেষণায় ?

প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে এক লিটারের প্লাস্টিকের বোতলে প্রায় ১ লক্ষ ন্যানো প্লাস্টিকের অণু পাওয়া যায়। এই সমস্ত অণু খুব সহজেই রক্তের মধ্যে মিশে যেতে পারে। এমনকী মস্তিষ্কের কোশেও পৌঁছে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বোতলের জলে বেশ কিছু রাসায়নিক থাকে যেমন বিসফেনল এ, পিথ্যালেট, আর যখন এই বোতল সূর্যালোকে বা খানিক উষ্ণ পরিবেশে আনা হয় তখন এই রাসায়নিকগুলি জলের সঙ্গে মিশে যায়। এর কারণে আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

প্লাস্টিকের জলের বোতল কী কী ক্ষতি করে স্বাস্থ্যের

হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটি সমীক্ষায় জানা গিয়েছে, পলিকার্বনেট বোতলে জল খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকিও। কারণ এই বোতলে পাওয়া যায় বিসফেনল এ রাসায়নিকটি।

বিশেষজ্ঞদের মতে রোজ প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে। এই ধরনের বোতলের জল থেকে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। জলে মাইক্রোপ্লাস্টিক থাকায় শরীরে প্রদাহ দেখা দিতে পারে।

অনেকক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে এই প্লাস্টিকের জলের জার থেকে জল নিয়মিত খাওয়ার ফলে ক্যানসারও দেখা দিতে পারে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Sensitive Skin Care Tips: সামান্য অসাবধানতাতেই ত্বকে দেখা যায় ব্রনর সমস্যা, সেনসিটিভ স্ক্রিনের যত্নে কী কী করবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget