এক্সপ্লোর

Covid19 Update: অর্ধেক যাত্রী তুললে বাড়াতে হবে ভাড়া, সংগঠনগুলির দাবিতে কাল থেকে বেসরকারি বাস চলা নিয়ে সংশয়

পনেরো শতাংশ ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব, বন্ধ জনসাধারণের চলাচলের ট্রেন-মেট্রো। তার মাঝে বাস চলাচলে ছাড় মিললেও হাজির নয়া সমস্যা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সরকারি নির্দেশ অনুসারে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলার কথা। তবে বুধবার বিভিন্ন বেসরকারি বাস সংগঠন জানিয়ে দিল পুরনো ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। তাদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালালে ক্ষতির মুখে পড়তে হবে। তাই বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। ফলে, আগামী কাল কলকাতা ও জেলার রাস্তায় কত সংখ্যাক বাস নামবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'একশো শতাংশ সরকারি বাস আগামীকাল থেকে রাস্তায় নামবে। বেসরকারি বাসগুলির সংগঠনদের বলব আপাতত মানুষের কথা ভেবে পরিষেবা চালু করুন, বাকি সমস্ত বিষয়ে আলোচনা করে রাস্তা বের করা হবে।'

এমনিতে একশো ছুঁইছুঁই পেট্রোল। বিরানব্বই পার করেছে ডিজেল। জ্বালানির অগ্নিমূল্যের জেরে প্রায় পনেরো শতাংশ ভাড়া বাড়িয়েছে রাজ্যের অ্যাপ নির্ভর ক্যাব। এদিকে, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বৃহস্পতিবার থেকে ফের রাস্তায় সরকারি ও বেসরকারি বাস ফিরছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায়, বাস মালিকদের সংগঠনগুলি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। সংস্থাগুলির দাবি, কম যাত্রী নিয়ে যাতায়াত করতে এক্সিকিউটিভ বিভিন্ন বাসে যেরকম ভাড়া হয়, সেই অনুযায়ী ভাড়া না বাড়ালে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেছেন, 'ভাড়া না বাড়ালে সম্ভব নয় পরিষেবা দেওয়া। এমনিতেই দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় মেকানিক্যাল খরচ যথেষ্ট।' কার্যত একই সুর সিটি সাবারবন বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহারও। এদিকে, বাসকর্মীদের বক্তব্য, তারা ভ্যাকসিন নিয়ে তৈরি, মালিকরা বললেই বাস নিয়ে বের হব। তবে, এই অবস্থায় ক্ষতি সামলে মালিকরা কি সিদ্ধান্ত নেবে জানা নেই।

বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে। কলকাতা RTO-র অধীনে ৮৬টি রুটে প্রায় সাড়ে ছ’হাজার বাস ও মিনিবাস চলাচল করে। বাস মালিকদের একাধিক সংগঠন, যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য সংগঠন বাসভাড়া বাড়ানোর দাবি করছেন। এই অবস্থায়, বৃহস্পতিবার থেকে কলকাতা বা জেলায় কত সংখ্যক বাস বা মিনিবাস নামবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফিরহাদ হাকিম পরিবহণমন্ত্রী হওয়ার পর, ভাড়া বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করা হয়েছে। তবে, এখনও সেই কমিটির কোনও সুপারিশ আসেনি। এই অবস্থায়, বাস-মিনিবাস নিয়ে আর কোনও সরকারি নির্দেশ আসে কি না, তার দিকেই তাকিয়ে সংগঠনগুলো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget