এক্সপ্লোর

ল্যান্ডার বিক্রমের সঙ্গে ফের সংযোগ গড়ে তোলার চেষ্টা ছাড়েনি ইসরো

চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে পারেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। তারপর থেকেই বিক্রমের সঙ্গে যোগায়োগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।তিন সপ্তাহ কেটে গিয়েছে।

বেঙ্গালুরু: চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে পারেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। তারপর থেকেই বিক্রমের সঙ্গে যোগায়োগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।তিন সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু চাঁদের বুকে থাকা ল্যান্ডের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা এখনও ছেড়ে দেয়নি ইসরো। সংস্থার এক পদস্থ আধিকারিক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। গত সাত সেপ্টেম্বর ইসরো জানিয়েছিল যে, গ্রাউন্ড স্টেশনে বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। ল্যান্ডার বিক্রমের ভেতরেই ছিল রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে বিক্রমের আলতো ভাবে পাখির পালকের মতো নামার কথা ছিল। কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার কয়েক মিনিট আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বেঙ্গালুরুতে ইসরো-র পক্ষ থেকে যোগাযোগ পুণঃস্থাপনের জন্য সব ধরনের চেষ্টা চালানো হয়। ১০ দিন আগে চাঁদে রাত নামার পর ওই প্রচেষ্টায় ছেদ পড়েছিল। ইসরো চেয়ারম্যান শিবন বলেছেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ নতুন করে গড়ে তোলা এখন সম্ভব নয়। এখন চাঁদে রাত চলছে। হতে পারে,এর পর এই চেষ্টা সম্ভবত আবার শুরু করা হবে। যেখানে বিক্রম ল্যান্ড করেছিল, সেখানে এখন রাত। তাই বিদ্যুত্ তৈরি করা সম্ভব নয়। এরপর (চাঁদের দিন শুরু হলে) আমরা চেষ্টা করব। চন্দ্রযান ২ ছিল খুবই জটিল একটি অভিযান। এই অভিযানের মাধ্যমে একসঙ্গে পাঠানো হয়েছিল অরবিটার, ল্যান্ডার ও রোভার। চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে জানতে এই অভিযান। চাঁদের ওই অংশ এর আগে কোনও দেশই এই চেষ্টা করেনি। উত্ক্ষেপণের আগে ইসরো জানিয়েছিল, ল্যান্ডার ও রোভারের অভিযান-পর্ব হবে এক চান্দ্রদিন, যা পৃথিবীর ১৪ দিনের সমান। মহাকাশ বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ নতুন করে গড়ে তোলা খুবই কঠিন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরোর এক আধিকারিক বলেছেন, এতগুলি দিন কেটে যাওয়ার পর যোগাযোগ ফের গড়ে তোলা খুবই কঠিন। কিন্তু চেষ্টা করাই যেতে পারে। চাঁদের বুকে তীব্র ঠাণ্ডায় ল্যান্ডার কেমন থাকতে পারে, এই প্রশ্নের জবাবে ওই আধিকারিক বলেছেন, শুধু ঠাণ্ডাই নয়, ইমপ্যাক্ট শকও একটা উদ্বেগের বিষয়। ল্যান্ডার খুব বেশি গতিতে নেমেছে। এরফলে ল্যান্ডারের ভেতরে থাকা বহু জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, শিবন জানিয়েছেন, অরবিটার ভালো ভাবে কাজ করছে।

সেরা শিরোনাম

Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা

ভিডিও

Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget