এক্সপ্লোর

Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে, ফের হেফাজতে পাঠাল আদালত

Delhi Liquor Policy Case: এর আগে কেজরিওয়ালকে তিন দিনের জন্য হেফাজতে পাঠানো হয়।

নয়াদিল্লি: এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ১২ জুলাই পর্যন্ত জেলে থাকতে হবে তাঁকে। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দুই সপ্তাহের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, তাতে ১২ জুলাই পর্যন্ত কেজরিওয়ালকে হেফাজতে পাঠায় আদালত। তদন্তের স্বার্থে কেজরিওয়ালকে হেফাজতে প্রয়োজন বলে জানায় CBI. (Arvind Kejriwal)

এর আগে কেজরিওয়ালকে তিন দিনের জন্য হেফাজতে পাঠানো হয়। সেই হেফাজতের মেয়াদ শেষ হতে শনিবার ফের তাঁকে আদালতে তোলা হয়। সেখানে CBI জানায়, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তদন্ত এবং ন্যায় বিচারের স্বার্থেই কেজরিওয়ালকে হেফাজতে রাখা জরুরি। এর আগে, তিহাড় জেলে জিজ্ঞাসাবাদের পর, বুধবার কেজরিওয়ালকে তিনদিনের হেফাজতে পাঠায় আদালত। (Delhi Liquor Policy Case০

এদিন আদালতে CBI জানায়, তদন্তে সহযোগিতা করছেন না কেজরিওয়াল। অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন। চোখের সামনে প্রমাণ তুলেধরলেও কেজরিওয়াল ঠিক করে উত্তর দিচ্ছেন না বলে দাবি গোয়েন্দাদের। তাঁরা জানিয়েছেন, আবগারি নীতি চালু হওয়ার পর পাইকারি ব্যবসায়ীদের মুনাফা ৫ থেকে বেড়ে ১২ শতাংশ কী করে হল, জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সদুত্তর দিতে পারেননি কেজরিওয়াল। কোভিড যখন চরমে, সেই সময় তড়িঘড়ি আবগারি নীতি কার্যকর করা কেন, সেই নিয়েও কেজরিওয়াল কোনও খোলসা করেননি। CBI আদালতে আরও জানায়, কেজরিওয়াল রাজনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ। দিল্লির মুখ্যমন্ত্রী উনি। সাক্ষ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

আরও পড়ুন: IAS Anjali Birla: প্রথম চেষ্টাতেই IAS লোকসভার স্পিকারের মেয়ে, পরীক্ষাতেই বসেননি বলে অভিযোগ, নতুন করে শোরগোল

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে ED.  সম্প্রতি  ট্রায়াল কোর্টে সেই মামলায় জামিন পান তিনি। কিন্তু মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ED-র ওই মামলায় কেজরিওয়ালের জামিন স্থগিত করে দেয়। 

এর পর, বুধবার কেজরিওয়ালকে দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে CBI. রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে হেফাজতে নেওয়া হয় তাঁকে। ED আর্থিক তছরুপের দিকটি তদন্ত করে দেখছে। CBI-কে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে। সরকারি কর্মীরা ঘুষ নিয়েছিলেন বলে দেখাতে হবে আদালতে। 

CBI দুর্নীতি দমন আইন ২০২২ সালের আওতায় মামলা দায়ের করেছে। তবে মামলায় অভিযুক্ত হিসেবে নাম নেই কেজরিওয়ালের। তাই কেজরিওয়ালের কারাবাস দীর্ঘায়িত করতেই ইচ্ছাকৃত ভাবে একটির পর একটি তাঁকে গ্রেফতার করছে বলে অভিযোগ আম আদমি পার্টি এবং কেজরিওয়ালের পরিবারের সদস্যদের।

সেরা শিরোনাম

News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
Girl Dies in School: ক্লাসরুমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী, খেলার পিরিয়ড থেকে ফিরেই
ক্লাসরুমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী, খেলার পিরিয়ড থেকে ফিরেই
Sharad Pawar: ‘মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আপনি বিশ্রাম নিন’, শরদ পওয়ারকে ফোন নরেন্দ্র মোদির
‘মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আপনি বিশ্রাম নিন’, শরদ পওয়ারকে ফোন নরেন্দ্র মোদির
Donald Trump : ইরান যুদ্ধই কি কাল হল ট্রাম্পের জন্য ? মিডটার্ম ইলেকশনে ভরাডুবির পরও মার্কিন প্রেসিডেন্ট বললেন ...
ইরান যুদ্ধই কি কাল হল ট্রাম্পের জন্য ? মিডটার্ম ইলেকশনে ভরাডুবির পরও মার্কিন প্রেসিডেন্ট বললেন ...

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget