এক্সপ্লোর

Census: ১৫১ বছরে এই প্রথম, আবারও পিছিয়ে গেল জনগণনা, সীমানা পুনর্বিন্যাসও নয় এখনই, লোকসভা নির্বাচনের আগে চিঠি রাজ্যগুলিকে

India Census:প্রতি ১০ বছর অন্তর এতকাল জনগণনা হওয়াই রীতি ছিল। ২০১১-র পর তাই ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল।

নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার জেরে আবারও পিছিয়ে গেল দেশের সার্বিক জনগণনা। আপাতত ২০২৪-'২৫ বর্ষে জনগণনার লক্ষ্য়মাত্রা রাখা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা নিয়েও কোনও পদক্ষেপ করা যাবে না। এই মর্মে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (RGI). জেল, তেহসিল এবং প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাসের সময়সীমাও বাড়িয়ে ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ কোনও ভাবেই পরবর্তী লোকসভা নির্বাচনের আগে জনগণনা সম্ভব নয় ভারতে। 

প্রতি ১০ বছর অন্তর এতকাল জনগণনা হওয়াই রীতি ছিল। ২০১১-র পর তাই ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু তা লাগাতার পিছিয়েই গিয়েছে। এবার আরও পিছিয়ে ২০২৪-'২৫ সালের লক্ষ্য রাখা হল। সাধারণত প্রশাসনিক এলাকার নিরিখে সীমানা পুনর্বিন্যাসে কয়েক মাস পরই জনগণনা শুরু হয়। এর আগে ২০২৩ অথবা ২০২৪ সালে জনগণনা হতে পারে বলে লক্ষ্য রাখা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গোড়তেই লোকসভা নির্বাচন রয়েছে বলেই তা আরও পিছনো হল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের লোকজন।

বার বার জনগণনা পিছনো কোনো দেশের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয় বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু ওয়ািকবহাল মহল সূত্রে জানা যাচ্ছে, জনগণনার সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জিকে জুড়ে দেওয়াই লক্ষ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের, যা নিয়ে বিতর্ক গোড়া থেকেই। বিরোধীদের দাবি, NPR-এর নামে আসলে দেশের 'অস্বাভাবিক' জনগোষ্ঠীকে চিহ্নিত করে বাদ দিতে চাইছে মোদি সরকার। কিন্তু অসমে জনসংখ্যাপঞ্জি তৈরি করতে  গিয়েই বিস্তর সমস্যা দেখা দিয়েছে। কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গেলেও, সব সম্প্রদায়ের ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ে যায়।  

তাই NPR-এর সঙ্গে জনগণনাকে জুড়ে দিতে গেলে বাধার মুখে পড়তে হতে পারে কেন্দ্রকে। লোকসভা নির্বাচনের আগে তার প্রভাব পড়তে পারে ভোটবাক্সেও। তাই ইচ্ছাকৃত ভাবে জনগণনা প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। সেই কারণেই ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে প্রথমে ২০২৩ সালের ৩০ জুন এবং এখন যাবতীয় প্রক্রিয়াকে ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল বলে অভিযোগ সকলের।

ভারতের ইতিহাসে প্রথম জনগণনা হয়  ১৮৭২ সালে। তার পর প্রতি ১০ বছর অন্তর নিয়ম মাফিক সেই প্রক্রিয়া চলে এসেছে ২০১১ সাল পর্যন্ত। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই সেই নিয়মে ছেদ পড়েছে। অনির্দিষ্ট কালের জন্য় এভাবে জনগণনা স্থগিত রাখার নজির আর কোনও দেশে নেই। প্রথমে কোভিডকে কারণ হিসেবে দেখানো হয়। এবার লোকসভা নির্বাচনে উপলক্ষ্য।

জনগণনার জন্য ২০২৩-'২৪ সালের বাজেটে বরাদ্দও উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেওয়া হয়। আগে যেখানে ৩,৬৭৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল, এবার তা কমিয়ে আনা হয়েছে ১,৫৬৪ কোটি টাকায়। এ বছর মে মাসে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংসদে শীঘ্রই একটি বিল আনবে কেন্দ্রীয় সরকার, যার আওতায় নাগরিকদের জন্ম-মৃত্যু, ভোটার তালিকায় নথিভুক্তিকরণ-সহ অন্য তথ্য রেকর্ড করে রাখার কথা বলা হয়। তাতে উন্নয়নমূলক প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান শাহ। গত বছর মার্চ মাসে জনগণনা আইনেও বদল আনতে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। কিন্তু জনগণনা বার বারা এভাবে পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে সব মহল থেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget