এক্সপ্লোর

Randeep Guleria on Coronavirus : "বেশিরভাগ করোনা আক্রান্তই উপসর্গহীন, আতঙ্কিত হবেন না", বলছেন এইমসের ডিরেক্টর

করোনার প্রকোপে বিধ্বস্ত দেশ। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অবস্থায় দেশবাসীকে সতর্ক করেছেন চিকিৎসক রণদীপ গুলেরিয়া।

দিল্লি : "আতঙ্কিত হওয়ার কারণ নেই। বেশিরভাগ করোনা আক্রান্তেরই উপসর্গ সামান্য।" রবিবার সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। 

করোনার প্রকোপে বিধ্বস্ত দেশ। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অবস্থায় দেশবাসীকে সতর্ক করেছেন চিকিৎসক রণদীপ গুলেরিয়া। রবিবার তিনি বলেছেন, "আতঙ্কিত হয়ে বাড়িতে রেমডিসিভির বা অক্সিজেন মজুত করার প্রয়োজন নেই।" ডাঃ গুলেটিয়ার আর্জি, "আতঙ্কে অনেকেই অক্সিজেন সিলিন্ডার, রেমডিসিভির কিনে বাড়িতে রেখে দিচ্ছেন অযথা। এই সময়ে দয়া করে এগুলির অপচয় করবেন না।"

রবিবার গুলেরিয়া বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন, রেমডিসিভির কোনও ম্যাজিক বুলেট নয়। যে সমস্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যান্য আরও অসুখ রয়েছে এবং যাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩-এর নিচে শুধুমাত্র তাঁদেরকেই এই ওষুধ দেওয়া হয়। সামান্য লক্ষণ রয়েছে এমন রোগীদের উদ্দেশে তাঁর বার্তা, "চিকিৎসকরা যেমন বলছেন মেনে চলুন, বাড়িতে থেকেই ওষুধ নিন। নিয়মিত ব্যায়াম করুন। তাতেই ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।"

চিকিৎসকরা বলছেন, দেখা গিয়েছে প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ রোগীর জ্বর, সর্দি, শরীরে ব্যথা এবং কাশির মতো সামান্য কিছু উপসর্গ রয়েছে। এ ক্ষেত্রে হোম আইসোলেশনেই তাঁরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রবিবার একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে এই দিকগুলি সাধারণের কাছে স্পষ্ট করেছেন ডাঃ গুলেরিয়া। এএনআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, মাত্র ১০ থেকে ১৫ শতাংশ কোভিড আক্রান্ত রোগীর সংক্রমণে রেমডিসিভির দরকার এবং মাত্র ৫ শতাংশ রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন পড়ছে।

উল্লেখ্য, এর আগে মন কি বাতে-তে করোনার চিকিৎসা এবং টিকাকরণ নিয়ে একই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, "দেশবাসীর কাছে আমার আবেদন, বিশ্বাসযোগ্য সূত্রে থেকেই এই সংক্রান্ত খবর নিন। আমি দেখছি অনেক চিকিৎসকই মানুষের সুবিধার্থে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, এমনকী পরামর্শও দিচ্ছেন। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget