এক্সপ্লোর

Centre On Environment: দেশে মানুষ ও গবাদি পশুর সংখ্যাবৃদ্ধিতে প্রাপ্য জলের পরিমাণ কমছে, মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর

মানুষ ও গবাদি পশু বৃদ্ধির ফলে দেশে পর্যাপ্ত জলের পরিমাণ কমেছে। ভারতে জল অপচয় রোধ নিয়ে আলোচনায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

নয়া দিল্লি : দেশে মানুষ ও গবাদি পশুর সংখ্যা বৃদ্ধির ফলে কমছে প্রাপ্য জলের পরিমাণ। ভারতে জল অপচয় রোধ নিয়ে আলোচনায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মূলত, জলের অপচয় রোধে নতুন প্রযুক্তি প্রয়োগের কথা বলেন মন্ত্রী।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে 'ওয়ার্ল্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট সামিটে' অংশগ্রহণ করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''দেশে জলের শূন্য অপচয় পরিকল্পনায় নতুন প্রযুক্তির সাহায্য নিতে হবে আমাদের। বিশ্বে বর্ষার জল সম্পদের তুলনায় ভারতের কাছে মাত্র ৪ শতাংশ জল রয়েছে। সেকারণে দেশে জল সংরক্ষণ ও তা পুনর্ব্যবহারের প্রাথমিক প্রয়োজন রয়েছে। ভারত স্বাধীন হওয়ার সময় দেশবাসীর জন্য মাছা পিছু জলের পরিমাণ ছিল ৫০০০ লিটার। এখন যা ১১০০ লিটারে এসে ঠেকেছে। মানুষ ও গবাদি পশু বৃদ্ধির ফলে দেশে পর্যাপ্ত জলের পরিমাণ কমেছে।''

এই বলে থেমে থাকেননি কেন্দ্রীয়মন্ত্রী। তিনি আরও বলেন, ''দেশে কৃষিকাজের ফলেই ৮৫ শতাংশ জল চলে যাচ্ছে। তাই জল অপচয় রোধ করতে প্রথমেই কৃষিকাজের দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে নতুন প্রযুক্তির সাহায্য নিতে হবে আমাদের। যেমন জল ছেটানো, ক্ষরার জন্য জলসেচ বা ফোঁটায় ফোঁটায় জলসেচের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে জল অপচয় রোধে আরও উন্নত প্রযুক্তির আশ্র্য় নিতে হবে কৃষকদের।''

এই অনুষ্ঠানেই দেশের জল অপচয় রুখতে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের চুক্তির প্রশংসা করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ''কেন-বিটবা চুক্তির ফলে প্লাবিত নদীর জল পাবে শুকনো নদীগুলি। ফলে দুই রাজ্যের নদীগুলির মধ্যে একটা জলের সমতা বজায় থাকবে। একই কাজ হচ্ছে গুজরাতেও। সেখানে দুটি নদীর মধ্যে জলের আদানপ্রদান চলছে। এই ধরনের প্রকল্পগুলি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'' তবে জল সংরক্ষণে বনের ভূমিকা যে অন্যতম তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী । তাঁর মতে, বেশিরভাগ নদীর উৎস বন থেকে। সেখানে নদীগুলি পূরণ করতে হবে। খাবার দিতে হবে বন্যপ্রাণীদের। নতুবা খাবার ও জলের অভাবে বার বার বাইরে বেরিয়ে আসবে পশুরা। অতীতে সেই উদাহরণ চোখে পড়েছে সবার।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget