এক্সপ্লোর

Farm Law: প্রধানমন্ত্রীর আবেদনেও 'না', আন্দোলন চলবে, জানাল সংযুক্ত কিষাণ মোর্চা

Farm Law repealed: এখনও আন্দোলনে অনড় কৃষক সংগঠনগুলি। এই আবহে চাপ বাড়ছে মোদি সরকারের

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আবেদনেও চিড়ে ভিজল না।  ৩ কৃষি আইন (Farm Law) প্রত্যাহারে সংসদের সিলমোহর না পড়া অবধি, আন্দোলন চলবে বলে জানিয়ে দিল সংযুক্ত কিষাণ মোর্চা। ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে রাকেশ টিকায়েত (Rakesh Tikayet) বলেন, "সরকার বলল আর অবস্থান ছেড়ে উঠে গেলাম, তা হবে না, আগে আলোচনায় বসুক সরকার।" 

শুক্রবার দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র। গুরু নানকের জন্মদিনে উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার ক্ষেতে ফিরে আসুন। তিনি বলেন, "এই মাসের শেষে সংসদের অধিবেশনে, ৩ কৃষি আইনকে প্রত্যাহার করার সাংবিধানিক প্রক্রিয়া শেষ করব।আপনারা নিজেদের ঘরে ফিরুন, খেতে ফিরে যান।" 

শনিবার দিল্লি-হরিয়ানা সীমানার সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার ৯ সদস্যের কোর কমিটির বৈঠক হয়। ঠিক হয়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী,সোমবার লখনউয়ে র‍্যালি করবে কৃষক সংগঠনগুলি। ২৯ নভেম্বর সংসদ চলো অভিযান। আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্ধারণে,রবিবার বৈঠকে বসছে ৪২টি কৃষক সংগঠন।

আরও পড়ুন, তিন মাসের জন্য বন্ধ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, রেলের ভূমিকায় সরব বিজেপি-তৃণমূল

সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার কোর কমিটির এদিনের বৈঠকে মূলতঃ ৪টি বিষয় উঠে আসে। আন্দোলনকারীদের প্রশ্ন,কৃষি আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া কবে শুরু হবে? ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা কবে মিলবে? আন্দোলনকারী কৃষক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত? আন্দোলনে মৃত কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের কী হবে? এখনও আন্দোলনে অনড় কৃষক সংগঠনগুলি। এই আবহে চাপ বাড়ছে মোদি সরকারের। 

কৃষকদের দাবিদাওয়ার পক্ষে শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী বলেন, "প্রধানমন্ত্রীর কাছে আবেদন, কৃষকদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হোক, মৃত কৃষকদের পরিবার পিছু আর্থিক সাহায্য করা হোক।" তাৎপর্যপূর্ণভাবে কৃষকদের দাবির সমর্থনে এগিয়ে এসেছেন পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। শনিবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি বলেছেন,"কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে গিয়ে প্রায় ৭০০ কৃষক ভাই ও বোন শহিদ হয়েছেন। আমি মনে করি, এই সিদ্ধান্ত যদি আগে নেওয়া হত, তাহলে এই নির্দোষ মানুষগুলোর প্রাণ যেত না। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা, মৃত কৃষকদের পরিবার পিছু ১ কোটি টাকা করে সাহায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিন।

তাই সার্বিকভাবে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরেও, এই ইস্যুতে,সংসদের শীতকালীন অধিবেশনের আগে কেন্দ্রকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধীরা। সবমিলিয়ে কৃষি আইন প্রত্যাহার করার পরেও এই ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে মোদি সরকারের ওপর।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget