এক্সপ্লোর

Corona Cases, 9 July Update: দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা, কমল সংক্রমণ

দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা।

নিউ দিল্লি : দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। 
একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৩৯৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জনের। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৮১৭ জনের। একদিনে আক্রান্ত হয়েছিলেন ৪৫ হাজার ৮৯২ জন। 

দেশে গতকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। আজ তা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। আজ অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭।

এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৮৮ হাজার ২৮৪ জন। গতকল এই সংখ্যাটা ছিল ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরলে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় একটি দল কেরল পরিদর্শনে গিয়েছে। যদিও তারা সেরাজ্যের সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে। তবে, সর্বোপরি সংক্রমিতের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এর পরেই রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু।

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে সেপ্টেম্বরে ১২ থেকে ১৮ বয়স্কদের মধ্যে সেপ্টেম্বর থেকে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্র্রেশনের প্রধান এন কে আরোরা। জাইডাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।  

প্রসঙ্গত, করোনা অতিমারির মোকাবিলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ২৩ হাজার ১২৩ কোটি টাকার এমার্জেন্সি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মাধ্যমে ৭৩৬টি জেলায় শিশুবিভাগ, ২০ হাজার নতুন আইসিইউ বেড সহ অন্যান্য ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget