এক্সপ্লোর

8 Years of Modi Government: 'এই যদি সাফল্য হয়, ব্যর্থতা কাকে বলে,' ৮ বছরের সমারোহ নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ বিরোধীদের

Modi Government: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, নোটবন্দি, জিএসটি, লকডাউন নিয়ে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের।

বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়াল, কলকাতা: মোদি সরকারের (Modi Government) তৃতীয় বর্ষপূর্তি (8YearsOfSeva)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে প্রচারে নামছে বিজেপি। ১৫ দিন ধরে চলবে প্রচার। পাল্টা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিশানা করছে বিরোধীরা।

আট বছর পূর্তি ঘিরে সমারোহ বিজেপি-র

নরেন্দ্র মোদি সরকারের (Modi Government) ৮ বছর পূর্তিতে কর্মসংস্থান, সুশাসন, বিপুল উন্নয়ন, এমনই  একাধিক  দাবি করে দেশজুড়ে প্রচারের কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। আগামী ১৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরতে ভিডিও প্রকাশ করা হয়েছে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দাবি, "মোদি থাকলে সব সম্ভব। জাতিবাদ, দুর্নীতি, পরিবারতন্ত্র দূর হয়েছে, গত ৮ বছরে এটাই হয়েছে মোদি সরকারের আমলে। করোনা-ইউক্রেন যুদ্ধের পরও, অর্থনীতি চাঙ্গা।"

বিজেপি যখন এই দাবি করছে, সেই সময় পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)। তাদের দাবি, মোদি সরকারের গত ৮ বছরে পেট্রোপণ্য থেকে কেন্দ্রীয় সরকার ২৭ লক্ষ কোটি টাকা আয় করেছে। তার পর, পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা কমিয়েছে। এভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ২৭ কোটি অসংগঠিত শ্রমিকদের ২৬ কোটির আয় মাসিক ১০ হাজার টাকার কম। অর্থাৎ, ৬ জনের পরিবার হলে মাথাপিছু দৈনিক আয় ৬৫ টাকার কম। রেলের ৯১ হাজারের বেশি পদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। 

আরও পড়ুন: Satyendar Jain Arrested : হাওয়ালা কেলেঙ্কারিতে গ্রেফতার কেজরিওয়াল-সরকারের স্বাস্থ্যমন্ত্রী

তাই আট বছর পূর্তি ঘিকে বিজেপি-র সমারোহ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, এই যদি সাফল্য হয়, তাহলে ব্যর্থতা কাকে বলে? বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "
৮ বছর পূর্ণ হয়েছে, পকেটে হাত পরলে বোঝা যাবে পকেট ফাঁকা হয়েছে, ৮ বছরের পূর্ণতায় সব থেকে বেশি লাভবান হয়েছে, ভারতের গুটিকয়েক পরিবার। ১৪২টি পরিবার ৫৩ লক্ষ কোটি সম্পদের মালিক হয়েছে। দুটো পরিবার অধিশ্বর হয়েছে।"

মোদি সরকারকে আক্রমণ করতে তাদের আট ‘ব্যর্থতা’ তুলে ধরেছে তৃণমূল (TMC)। লোকসভায় তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রথমেই বলতে চাই, নোটবন্দি, কালোটাকা উদ্ধার হল না, লকডাউনের অদ্ভূত সময়ে কর্মবিচ্যূতি, ত্রুটিপূর্ণ জিএসটি, পেট্রোল-ডিজেল ১০০ পার, গ্যাসের মূল্য হাজার পার, বাংলার ৮৯ হাজার কোটি টাকা পাওনা, যুক্তরাষ্ট্রীয় রীতি নীতি কিছুই মানছে না।"

একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের

তার পাল্টা রাজ্য় বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের কথায় ভারত সরকারকে চলতে হলে দেশবাসী তা মানবেন না। বিজেপি কীভাবে রণকৌশল তৈরি করবে, তাদের কর্মীরা কত ঘণ্টা কাজ করবেন, তা বিজেপি স্থির করবে। তৃণমূল তা বুঝে উঠতে পারেনি। তার জন্যই ২০১৯ সালে ১৮ জন সাংসদ পাঠাতে পেরেছিলাম আমরা। সংখ্যা আরও বাড়বে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget