এক্সপ্লোর

TMC on Goa Polls: ক্ষমতায় এলে বাস্তুজমির মালিকানা, গোয়ায় ‘খেলা’ পাল্টে দেওয়ার ঘোষণা তৃণমূলের

TMC on Goa Polls: জমির মালিকানার দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন গোয়াবাসী। গত বছর বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়। কিন্তু তার চাকা আজও গড়ায়নি।

পানাজি:  বিধানসভা নির্বাচনে (Goa Assembly Elections 2022) বাকি মাত্র এক মাস। তার আগে বড় ঘোষণা তৃণমূলের (TMC)। তারা জানিয়েছে, ক্ষমতায় এলে বাস্তুজমির উপর গোয়াবাসীর মালিকানা (Land Ownership) সুনিশ্চিত করবে তাদের সরকার। অর্থাৎ ১৯৭৬ সাল থেকে যাঁরা গোয়ায় রয়েছেন, তাঁদের দখলে থাকা বাস্তুজমির মালিকানা তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, গৃহহীন পরিবারগুলির হাতে ভর্তুকিপ্রাপ্ত ৫০ হাজার বাড়ির চাবিও তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলে।

মঙ্গলবার গোয়ায় ‘মাহজে ঘর, মালকি হক’ (Mhaje Ghar, Maalki Hakk) প্রকল্পের উদ্বোধন করে তৃণমূল। সেখানে দলের নির্বাচনী ভারপ্রাপ্ত মহুয়া মৈত্র (Mahua Moitra) ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। তাঁদের উপস্থিতিতেই ‘মাহজে ঘর, মালকি হক’ প্রকল্পের উদ্বোধন করেন গোয়ার তৃণমূল নেতা কিরণ কান্ডোলকর।

প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কান্ডোলকর বলেন, ‘‘সংবধানের ২১ নম্বর অনুচ্ছেদে সকলের আশ্রয়ের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই কথা দিচ্ছি, সরকার গড়ার ২৫০ দিনের মধ্যে গোয়াবাসীর জমির অধিকার সুনিশ্চিত করবে তণমূল। ১৯৭৬ সালের আগে থেকে যাঁরা গোয়ায় রয়েছেন, সকলের হাতে জমির মালিকানা তুলে দেওয়া হবে। গৃহহীনদের হাতে ভর্তুকিপ্রাপ্ত ৫০ হাজার বাড়ির চাবি তুলে দেব আমরা।’’

আরও পড়ুন: Covid-19 : করোনা আক্রান্ত নীতিশকে ফোন প্রধানমন্ত্রীর, খোঁজ নিলেন লতা মঙ্গেশকরেরও

শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়ায় সরকার গঠন করতে সফল হলে মাঝপথে আটকে যাওয়া গোয়া-দমন ও দিউ কৃষিস্বত্ব আইন ১৯৬৪ এবং গোয়া-দমন ও দিউ উচ্ছেদ প্রতিরোধী আইন ১৯৭৫-ও কার্যকর হবে বলে জানায় তৃণমূল।

তৃণমূলের এই ঘোষণায় গোয়ার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কারণ জমির মালিকানার দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন গোয়াবাসী। গত বছর বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়। তাতে ৩০ বছর ধরে গোয়ায় বসবাসকারীদের হাতে জমির মালিকানা তুলে দেওয়ায় সায় মেলে। কিন্তু ব্যাস ওই পর্যন্তই। তার পর আর চাকা গড়ায়নি। তাই তৃণমূলের ঘোষণায় জনমানসে সাড়া ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget