এক্সপ্লোর

Wheat Production in India: 'গমের সঙ্কট নেই, লাগামছাড়া রফতানি রুখতে নিষেধাজ্ঞা', দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

Wheat Export:ভারতে কি গমের সঙ্কট তৈরি হয়েছে? তার জন্যই এমন নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার? সেই আশঙ্কাই একেবারে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

নয়াদিল্লি: সম্প্রতি গম রফতানিতে কড়া লাগাম জারি করেছে ভারত সরকার। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে জি-সেভেন (G7) গোষ্ঠীভুক্ত দেশগুলি। প্রশ্ন উঠেছিল ভারতে কি গমের সঙ্কট তৈরি হয়েছে? তার জন্যই এমন নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার? সেই আশঙ্কাই একেবারে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী (Union Agriculture Minister) নরেন্দ্র সিংহ তোমর। 

কী বলেছেন মন্ত্রী:
তিনি জানিয়েছেন, এখন ভারতে গমের (Wheat) কোনও সঙ্কট নেই। শুধু লাগামছাড়া রফতানি (Export) রুখতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বাজারে ভারসাম্য বজার রাখতেই এমন নির্দেশ বলে জানিয়েছেন তিনি। ভারতের চাহিদা মেটানোর দিকেই লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গম রফতানিতে নিষেধাজ্ঞা:
১৪ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে কোনও দেশের খাদ্য সুরক্ষার (Food Security) প্রশ্নে গম পাঠানো হবে বলেও জানানো হয়েছিল ভারতের তরফে। ভারতের অভ্যন্তরীণ বাজারে গমের দাম যাতে না বাড়ে এবং প্রবল গরমে যদি গম উৎপাদন ধাক্কা খায় তা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম রফতানিকারক। ফলে এই সিদ্ধান্তে চাপে পড়েছিল বিশ্বের একাধিক দেশ, যার মধ্যে রয়েছে একাধিক প্রথম বিশ্বের উন্নত দেশও। ভারত রফতানি বন্ধ করতেই সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে লাফিয়ে বেড়েছিল গমের দাম। ইউরোপের বাজারে রেকর্ড করেছিল গমের দাম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল G7 তালিকাভুক্ত দেশগুলি। কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। 

চিনের সমর্থন:
এই ঘটনায় ঘুরিয়ে ভারতের পাশেই দাঁড়িয়েছিল চিন (China)। গম রফতানি ইস্যুতে ভারতের পক্ষেই সওয়াল করা হয়েছে চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে। ভারতের মতো উন্নয়নশীল দেশের সমালোচনা করে বিশ্বের খাদ্য পরিস্থিতির কোনও উন্নতি হবে না। ভারতকে দোষ দিয়েও কোনও লাভ নেই। বিশ্বের খাদ্য সঙ্কটের পরিস্থিতি এড়াতে এগিয়ে আসা উচিত বিশ্বের উন্নত দেশগুলিরই। চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্য়মে এমনটাই লেখা হয়েছিল।

আরও পড়ুন: একাধিকবার জামিন খারিজ, শেষমেশ ক্লিনচিট আরিয়ানকে ; টাইমলাইনে কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলা

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget