এক্সপ্লোর

কোথায় গডম্যান নিত্যানন্দ? গুজরাত পুলিশের অনুরোধে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল

নিত্যানন্দের আমদাবাদের আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজ হওয়ায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিশ। তাঁর বিরুদ্ধে বাচ্চাদের অপহরণ ও নিজের আশ্রম চালাতে ভক্তদের কাছ থেকে ডোনেশন তোলার জন্য় তাদের অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়। ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

আমদাবাদ ও নয়াদিল্লি: স্বঘোষিত স্বামী নিত্যানন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য় চেয়ে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। বাচ্চাদের জোর করে আটকে রাখায় অভিযুক্ত এই গডম্য়ান ভারত ছেড়ে পালিয়েছেন কিছুদিন আগে। অভিযোগ, কর্নাটকে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিনা পাসপোর্টে দেশ থেকে পালান তিনি। সরকারি কর্তারা জানিয়েছেন, গুজরাত পুলিশ ভারতে ইন্টারপোলের বিষয়সংক্রান্ত নোডাল এজেন্সি সিবিআইকে বিতর্কিত গডম্যানের ব্য়াপারে খোঁজখবর করার জন্য় ব্লু কর্নার নোটিস চেয়ে আবেদন পাঠিয়েছিল। তাঁকে এর আগে ওয়ান্টেড ঘোষণা করেছিল গুজরাত পুলিশ। আমদাবাদের (গ্রামীণ) ডিএসপি কে টি কামারিয়া সংবাদ সংস্থাকে বলেছেন, চলতি মাসে বিতর্কিত গডম্যানের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। পুলিশ জানিয়েছে, নিত্যানন্দের বিরুদ্ধে ইন্টারপোলকে দিয়ে রেড কর্নার নোটিস বা বিশ্বজুড়ে গ্রেফতারির ওয়ারেন্ট বের করানোর চেষ্টা করছে তারা। কোনও অপরাধে যুক্ত সন্দেহভাজন কারও সম্পর্কে নানা তথ্য়, অর্থাত তার পরিচয়, সে কোথায় আছে বা তার কার্য্যকলাপের ব্য়াপারে সদস্য় দেশগুলির কাছ থেকে বাড়তি তথ্য সংগ্রহের জন্য ব্লু কর্নার নোটিস জারি করে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংক্রান্ত সংস্থা ইন্টারপোল। সদস্য দেশগুলিকে তা জানাতে হয়। একদিকে পুলিশ তাঁকে খুঁজে বের করার জন্য তল্লাসি অভিযান চালাচ্ছিল, আরেক দিকে গত ডিসেম্বরে খবর বেরয় যে, নিত্যানন্দ ইক্য়ুয়েডরের কাছে নিজের এক হিন্দু রাষ্ট্র গড়েছেন, যার নাম কৈলাশ। তার নিজস্ব পতাকাও আছে। যদিও ইক্যুয়েডর তাদের ভূখণ্ডে নিত্যানন্দের থাকার কথা অস্বীকার করে, তাঁর আশ্রয়ের আবেদন খারিজ করেছে বলেও জানায়। নিত্যানন্দের আমদাবাদের আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজ হওয়ায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিশ। তাঁর বিরুদ্ধে বাচ্চাদের অপহরণ ও নিজের আশ্রম চালাতে ভক্তদের কাছ থেকে ডোনেশন তোলার জন্য় তাদের অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়। ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। গত বছর বিদেশমন্ত্রক নিত্য়ানন্দের পাসপোর্ট বাতিল করে, তাঁর গতিবিধির ওপর নজর রাখার জন্য় বিদেশে ভারতের সব দূতাবাস, কেন্দ্রগুলিকেও সতর্ক করে দেয়। ২০০৮ সালে নিত্যানন্দ ১০ বছর মেয়াদের পাসপোর্ট পান, কিন্তু ২০১৮র আগেই সেটি বাতিল হয়। তিনি নতুন পাসপোর্টের আবেদন করেন, কিন্তু পুলিশি ছাড়পত্র মেলেনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
Helicopter Crash: ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা
ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা

ভিডিও

RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার
Rahul Gandhi:
Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget