এক্সপ্লোর

Samaresh Majumder Health: ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণ, আইসিইউতে সাহিত্যিক সমরেশ মজুমদার

সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাঁর কোভিড পরীক্ষার জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। 

কলকাতা:  সাহিত্যপ্রেমী বাঙালির মনে চিন্তার ভাঁজ। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বর্ষীয়ান সাহিত্যিক সমরেশ মজুমদারকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। 

জানা গিয়েছে,আজ সকাল থেকেই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তাঁর। ফলে এই পরিস্থিতিতে পরিবারের তরফে কোনওরকম ঝুঁকি না নিয়েই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে বর্ষীয়ান সাহিত্যিকের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাঁর কোভিড পরীক্ষার জন্য রিপোর্টও পাঠানো হয়। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।  

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে ত্রস্ত বাংলা সহ গোটা দেশ। তার মাঝে আবার বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের অতিমারির মাথাচাড়া দিয়েছে। তাই ৭৯ বছরের সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে যথেষ্ট চিন্তিত বিভিন্ন মহল। তাঁর একাধিক গুণমুগ্ধ থেকে সাধারণ মানুষ সকলেই সমরেশ মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করছেন।

এমনিতেই করোনার দ্বিতীয় ধাক্কায় বঙ্গ সাহিত্যজগতে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। শঙ্খ ঘোষ থেকে অদ্রীশ বর্ধন একাধিক লেখক, সাহিত্যিককে কেড়ে নিয়েছে মারণ ভাইরাসের কামড়। 

 ১৯৪৪ সালের ১০ মার্চ চা বাগান ঘেরা ডুয়ার্সে জন্ম সমরেশ মজুমদারের। জলপাইগুড়ির এই সাহিত্যিকের স্কুলজীবন জলপাইগুড়ি জেলা স্কুলে। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তারপর বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। ১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রকাশিত 'দৌড়'-এর পরে কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অগুন্তি সম্মান।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান তিনি। ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার পান সমরেশ মজুমদার। চিত্রনাট্য লেখক হিসাবেও জয় করেছেন বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডর পালকও রয়েছে তাঁর মুকুটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget