এক্সপ্লোর

Linkedin Data Breach: বড়সড় আকারে তথ্য ফাঁস হয়েছে লিঙ্কডইনে, পাসওয়ার্ড বদলে নিন ; ট্যুইট ঘিরে আশঙ্কা

আশঙ্কার মধ্যেই নতুন করে চিন্তার ভাঁজ ফেলল দিল্লির এক সাংবাদিকের ট্যুইট। তিনি লিখেছেন, লিঙ্কডইনে বড়সড় আকারে তথ্য ফাঁস হয়েছে। তাই দ্রুত নিজেদের পাসওয়ার্ড বদলে ফেলুন।

নয়া দিল্লি : প্রকাশ্যে চলে এসেছে লিঙ্কডইন ব্যবহারকারীদের তথ্য। প্রায় ৭০০ মিলিয়ন ব্যবহারকারীর ঠিকানা(অনলাইন ও ফিজিক্যাল), ভৌগলিক অবস্থান এবং বেতনের বিষয়টি সামনে চলে এসেছে বলে গত জুন মাসেই জানা গিয়েছিল। যা ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যেতে পারে বলে আশঙ্কা। এই আশঙ্কার মধ্যেই নতুন করে চিন্তার ভাঁজ ফেলল দিল্লির এক সাংবাদিকের ট্যুইট। তিনি লিখেছেন, লিঙ্কডইনে বড়সড় আকারে তথ্য ফাঁস হয়েছে। তাই দ্রুত নিজেদের পাসওয়ার্ড বদলে ফেলুন।

এই মুহূর্তে লিঙ্কডইনের ৭৫৬ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন। জুনে জানা যায়, যার মধ্যে ৭০০ মিলিয়নের তথ্য প্রকাশ্যে চলে এসেছে। ফোন নম্বর সহ ব্যক্তিগত বিভিন্ন নথি হাতিয়ে নিয়েছে অজ্ঞাতপরিচয় এক হ্যাকার। তার আগে এপ্রিল মাসে ৫০০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য লঙ্ঘনের কথা জানিয়েছিল লিঙ্কডইন। ই-মেল, ফোন নম্বর, কর্মস্থলের তথ্য, পুরো নাম, অ্যাকাউন্ট আইডি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং লিঙ্গ-এই সব নানা তথ্য প্রকাশ্যে চলে আসে।  

যদিও জুনে তথ্য লিক হওয়া হওয়া প্রসঙ্গে লিঙ্কডইন বলেছিল, তথ্য লঙ্ঘন হয়নি। নেটওয়ার্ক বর্জনের জেরে তথ্য বেরিয়েছে। এমনকী কোনও প্রাইভেট লিঙ্কডইন সদস্যের তথ্যও প্রকাশ্যে আসেনি বলে জানানো হয়। 

এদিকে আশঙ্কা ছড়ায়, ৭০০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রয়েছে। এমনকী ক্রেতাদের জন্য ১০ লক্ষ ব্যবহারকারীর স্যাম্পেল সেটও পোস্ট করে হ্যাকার। ডার্ক ওয়েবে প্রথম এই তালিকা লক্ষ্য করে রেস্টোরপ্রাইভেসি। ডার্ক ওয়েবে যে তথ্য লিক করা হয়েছে তার মধ্যে রয়েছে- ইমেল অ্যাড্রেস, পুরো নাম, ফোন নম্বর, ঠিকানা, লিঙ্কডইন ব্যবহারকারীর নাম, প্রোফাইলড ইউআরএল, বেতন, পেশাগত অভিজ্ঞতা, ব্যাকগ্রাউন্ড লিঙ্গ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ব্যবহারকারীর নাম।

রেস্টোরপ্রাইভেসি দাবি করে, লিঙ্কডইন এপিআই কাজে লাগিয়ে হ্যাকার এই সব নথি হাতিয়ে নিয়েছে। যদিও যেসব তথ্য বেরিয়েছে তার মধ্যে পাসওয়ার্ড নেই। এই তথ্যগুলি খুবই মূল্যবান। কারণ, এগুলি ব্যবহার করে অনলাইনে প্রতারণা শুরু হতে পারে। কাজেই, এনিয়ে উদ্বেগে রয়েছেন লিঙ্কডইন ব্যবহারকারীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget