এক্সপ্লোর

তালাক ইস্যুতে পাল্টা প্রশ্ন ওয়েইসির, ৪.৩ কোটি বিধবাদের কথা কখন বলবেন?

নয়াদিল্লি: তিন তালাক প্রথা নিয়ে বিভিন্ন মহলে জোরদার বিতর্ক চলছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এরইমধ্যে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দীন ওয়েইসি বেশ কিছু  সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন তুললেন। এরইমধ্যে তিন তালাককে ইস্যু হিসেবে ব্যবহার করা এবং অন্যদিকে বিধবাদের সমস্যা নিয়ে নীরবতার জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন। ওয়েইসির বক্তব্য, বিভিন্ন সংবাদ চ্যানেল, সংবাদমাধ্যম তিন তালাক ইস্যুতে বিতর্কের তুফান তুলেছেন। কিন্তু দেশের ৪.৩ কোটি বিধবাদের কথা তাঁদের কি মনে রয়েছে? ওই বিধবারা যাতে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, সেজন্য তাঁদের আর্থিক সাহায্য করা হবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন ওয়েইসি। ২০১১-র জনগণনার পরিসংখ্যান উল্লেখ করে ওয়েইসি বলেছেন, দেশে বর্তমানে যে ৪.৩ কোটি বিধবা রয়েছেন, তাঁদের মধ্যে হিন্দু মহিলার সংখ্যাই বেশি। ২০ লক্ষ হিন্দু মহিলা একলা থাকেন বা স্বামীর সঙ্গে তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাঁর প্রশ্ন, এ ব্যাপারে কি টিভি চ্যানেলগুলির প্রাইম টাইমে বিতর্ক হবে? একইসঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক রিপোর্টের ভিত্তিতে ওয়েইসির দাবি, মুসলিমদের মধ্যে তালাকের সংখ্যা অন্যান্য সম্প্রদায়ের থেকে কম। মুসলিম পার্সোনাল লব বোর্ডের মহিলা শাখা একটি সমীক্ষা চালিয়েছে।ওই সমীক্ষা অনুসারে, অন্য সম্প্রদায়ের তুলনায় মুসলিমদের মধ্যে তালাকের সংখ্যা কম।মুসলিম অধ্যূষিত জেলাগুলির পরিবার আদালতের পরিসংখ্যানের ভিত্তিতে এই দাবি করা হয়েছে। এই সমীক্ষায় তথ্যের অধিকার আইনের মাধ্যমে মুসলিম অধ্যূষিত এলাকার ১৬ টি পারিবারিক আদালতের পরিসংখ্যান একত্রিত করা হয়েছে। এই পরিসংখ্যান ২০১১-২০১৫-র মধ্যে। সমীক্ষায় দারুল কাজা থেকেও পরিসংখ্যান একত্রিত করা হয়েছে। ৮ টি জেলায় এই সমীক্ষা চালানো হয়। এই জেলাগুলির মধ্যে রয়েছে কেরলের কান্নুর, মহারাষ্ট্রের নাসিক, তেলঙ্গানার করিমনগর, অন্ধ্রপ্রদেশের গুন্টুর, কেরলের মাল্লাপুরম, এর্নাকুলাম, পালাক্কড়। সমীক্ষায় এই জেলাগুলির হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান জনসংখ্যা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান যোগাড় করা হয়েছে। এই সমীক্ষা রিপোর্ট ট্যুইট করেই ওয়েইসি তালাক ইস্যুতে নয়া বিতর্ক যোগ করেছেন। ওই জেলাগুলিতে সমীক্ষার তথ্য অনুযায়ী, মুসলিমদের ১৩০৭ টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। হিন্দুদের মধ্যে এই সংখ্যা ১৬,৫০৫, খ্রিস্টানদের মধ্যে ৪৮২৭ এবং শিখ সম্প্রদায়ের ৮।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget