এক্সপ্লোর

হিন্দুদের টার্গেট করা হচ্ছে, দীপাবলিতে বাজি বন্ধে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞায় মন্তব্য রামদেবের

নয়াদিল্লি: দিল্লি-এনসিআরে দীপাবলিতে বাজি পোড়ানো বন্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মতামত দ্বিধাবিভক্ত। দীপাবলিতে গোটা দিল্লি ধোঁয়ায় ঢেকে যাওয়ার কারণে অনেকেই এই রায় সমর্থন করেছেন। আবার বহু মানুষ বলছেন, এভাবে শুধু বিধিনিযেধ চাপানো হচ্ছে নির্দিষ্ট একটি ধর্মবিশ্বাসের ওপর। একই মত যোগগুরু রামদেবেরও। এক সাক্ষাৎকারে রামদেব বলেছেন, শুধু হিন্দুদের টার্গেট করা হচ্ছে। যেভাবে হিন্দু উৎসবগুলিকে বারবার আতসকাচের তলায় আনা হচ্ছে তা ভুল। যোগগুরুর কথায়, সব বিষয়ে আইনি পদক্ষেপ করা কি ভাল? তিনি নিজে স্কুল, বিশ্ববিদ্যালয় চালান, সেখানে তাঁরা শুধু হাতে তৈরি বাজি পোড়াতে দেন, যা ধীরে ধীরে পোড়ে। প্রচণ্ড শব্দ করা বাজি পোড়ানোর অনুমতি দেন না। এ ধরনের শব্দবাজির ওপরেই শুধু নিষেধাজ্ঞা আনা যেতে পারত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর সুপ্রিম কোর্টের রায়ের সমর্থনে টুইট করে বলেন, বকরি ইদে শুধু ছাগল কাটা হয়। মহরমে অংশগ্রহণকারীরা নিজেদের আঘাত করে। কিন্তু বাজি অংশগ্রহণকারী ও যারা অংশ নেয়নি- এমন সকলের ক্ষতি করে। এই মন্তব্যের সমালোচনা করে রামদেব বলেছেন, থারুরের মত একজন বুদ্ধিমান ব্যক্তির এ ধরনের কথা বলা উচিত নয়। ৯ তারিখ এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর এলাকায় ১ নভেম্বর পর্যন্ত সব ধরনের বাজি বিক্রি নিষিদ্ধ করেছে। ১৯ তারিখ দীপাবলি, ফলে পরিষ্কার, উৎসবের আগে রাজধানী এলাকায় কোনও বাজি বিকোবে না।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget