এক্সপ্লোর

অযোধ্যা মামলার রায়ের পর শান্তি নিয়ে ডোভালের সঙ্গে কথা ধর্মগুরু রামদেব ও মেহমুদের

শনিবার সকালে এক হাজার পয়তাল্লিশ পাতার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত জানায়, বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির।

নয়াদিল্লি: শনিবার অযোধ্যার জমি বিতর্কের সমাধান করল ভারতের সর্বোচ্চ আদালত। বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শনিবার সকালে এক হাজার পয়তাল্লিশ পাতার রায়ে জানায়, বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির। তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করে মন্দির নির্মাণের কাজ শুরু করবে কেন্দ্র। একই সঙ্গে বাবরি ধ্বংসকে অপরাধ হিসেবে গণ্য করে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার কথাও রায়ে জানিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, বাবরি কাণ্ডের মামলা দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এমন অবস্থায় সব মহলই অযোধ্যা সহ গোটা দেশের শান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশের প্রধানমন্ত্রী সব পক্ষের মানুষকে শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন। রাজ্য ও কেন্দ্র, দুই সরকারই স্থিতাবস্থা বজায় রাখতে তৎপরতা দেখিয়েছে। অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশে চলছে তল্লাশি, পুলিশি টহল। এমন অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের স্মরণাপন্ন হলেন ধর্মীয় নেতারা। যোগগুরু রামদেব, মেহমুদ মাদানির মতো নেতারা ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়ই দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন বলে সূত্রের খবর।

স্বামী পরমাত্মানন্দ জানিয়েছেন, ডোভালের বাসগৃহেই হয়েছে সেই বৈঠক। দেশের শান্তি বজায় রাখা নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “রায়ে কার হার হয়েছে, কে জিতেছে এটা দেখার বিষয় নয়। আমরা এই রায় নিয়ে খুশি। আদালত মুসলিমদেরও জমি দেওয়ার নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, রামদেব, মেহমুদ ছাড়াও ডোভালের সঙ্গে দেখা করে পরিস্থিত নিয়ে আলোচনা করেন হিন্দু ধর্ম আচার্য সভার চেয়ারম্যান অবদেশানন্দ গিরিও।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget