এক্সপ্লোর

Mahua Moitra: প্রথম বৈঠকেই কোন্দলের ইঙ্গিত, নদিয়ায় বড় চ্যালেঞ্জ মহুয়ার সামনে

Nadia News: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বিদ্ধ মহুয়া।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদপদ বাতিলের নির্দেশ দিয়েছে সংসদের নীতি কমিটি। সেই আবহেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথম বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকেও বয়ে গেল কোন্দলের চোরাস্রোত। মহুয়ার প্রশংসা করলেও, নাম না করে আগের জেলা সভাপতি কল্লোল খাঁ-কে তীব্র কটাক্ষ করলেন তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহা। যদিও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি কল্লোল খাঁ। (Nadia News)

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বিদ্ধ মহুয়া। সেই নিয়ে যখন জাতীয় রাজনীতি তোলপাড়, মহুয়ার পাশে দাঁড়ালেন তাপস। তাঁর বক্তব্য, "পঞ্চায়েত নির্বাচনে তোলাবাজি হয়েছে। সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষদের দায়িত্ব দিয়েছেন।" মহুয়ার প্রতি আস্থা প্রকাশ করলেও, নাম না করেই কল্লোলকে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, "মুক্ত পরিবেশ ফিরে পেলাম আমরা। এর আগে আমাদের স্বাধীনতা ছিল না।"

তেহট্টের বিধায়ক তাপসের এই মন্তব্যের পরই অন্তর্ঘাতের জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কৃষ্ণনগরে তৃণমূলের সাংগঠনিক রদবদলের আড়ালে কি বইছে অন্তর্দলীয় কোন্দলের চোরাস্রোত? যদিও সেই নিয়ে মাথা ঘামাতে নারাজ কল্লোল। তাঁর বক্তব্য, "তোলাবাজির কথা কখনও শুনিনি আমি। নদিয়া জেলার দীর্ঘদিনের কর্মী হিসেবে সভাপতির দায়িত্ব পাওয়া, সাংসদ মহুয়া মৈত্রকে স্বাগত জানাই।"

আরও পড়ুন: Nawsad Siddique: ‘অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি বলেই হেনস্থা’, গাড়িতে ধাক্কা মামলায় গড়ফা থানায় হাজিরা দিয়ে বললেন নৌশাদ

মহুয়াও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, "আমাদের প্রথম বৈঠক ছিল। সব ব্লক প্রেসিডেন্ট, আমাদের জেলা নেতৃত্ব এবং বিধায়কদের নিয়ে প্রথম বার বৈঠকে বসা। আজ বিশ্বকাপের ফাইনাল ছিল, ছটপুজোও। তাই দীর্ঘ ক্ষণ বৈঠক হয়নি।" তবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না কালীগঞ্জের বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এ নিয়ে বিজেপি যদিও কটাক্ষ ছুড়ে নিয়েছে। 

বাংলায় যে সমস্ত জেলায় বিজেপি সাংগঠনিকভাবে বলীয়ান, তার মধ্যে অন্যতম নদিয়া। ২০১৯-এ নদিয়ার ২টি লোকসভার মধ্যে রানাঘাট আসনটি যায় বিজেপি-র দখলে। ব্যবধান ছিল ২ লক্ষ ৩৩ হাজারের বেশি। কৃষ্ণনগর কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী মহুয়া। তবে বিজেপি-র প্রতিপক্ষের সঙ্গে তাঁর জয়ের ব্যবধান ছিল ৬৩ হাজার ২১৮। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ এবং তেহট্ট, এই তিনটি বিধানসভাতেও তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়েছিল বিজেপি-ই।

স্বাভাবিকভাবেই, টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কের মধ্যেই, লোকসভা ভোটের আগে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রীর মতো গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মহুয়াকে। এই চ্যালেঞ্জের মোকাবিলা তিনি কী করে করেন, সেদিকে তাকিয়ে মহুয়ার অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget