এক্সপ্লোর

Saving Tips: মাসে ৫০০০ দিলে পাঁচ বছরে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, পোস্ট অফিসে RD স্কিম

মাসে ৫ হাজার টাকা জমা দিলে পাঁচ বছরে ৩.৪৮ লক্ষ টাকা দেবে পোস্ট অফিস।প্রতি মাসে কম পরিমাণে টাকা জমিয়ে বড় অঙ্ক পেতে পারেন আপনি। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের মেয়াদকাল ৫ বছর।

নয়া দিল্লি : পাঁচ বছরে ডবলের দিন শেষ। অনেক প্রাইভেট ব্যাঙ্কে টাকা রাখতে গিয়ে ঝুঁকির খেসারত দিতে হচ্ছে গ্রাহককে। সেখানে আশ্বস্ত করছে পোস্ট অফিসের জমার প্রকল্প। মাসে ৫ হাজার টাকা জমা দিলে পাঁচ বছরে ৩.৪৮ লক্ষ টাকা দেবে পোস্ট অফিস।

৩-৪ শতাংশের বেশি সুদ পাওয়া যাচ্ছে না অধিকাংশ ব্যাঙ্কের সেভিংস ডিপোজিটে। টাকা জমা থাকলেও ঝুঁকির চিন্তায় মাঝে মধ্যেই রক্তচাপ বাড়ছে গ্রাহকের। প্রায়শই ব্যাঙ্ক প্রতারণার খবর কপালে ভাঁজ ফেলছে মধ্যবিত্তের। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে পথ দেখাচ্ছে সরকারি পোস্ট অফিস। নগদ সুরক্ষার সঙ্গে রয়েছে একাধিক স্কিম।

রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ দিচ্ছে পোস্ট অফিস

ব্যাঙ্কে আপনার জমার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা সুরক্ষিত। সেই ক্ষেত্রে পোস্ট অফিসে টাকা রাখার সুরক্ষা দিচ্ছে খোদ ভারত সরকার। প্রতি মাসে কম পরিমাণে টাকা জমিয়ে বড় অঙ্ক পেতে পারেন আপনি। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের মেয়াদকাল ৫ বছর। পরবর্তীকালে এই পাঁচ বছরের মেয়াদকাল শেষ হলে নতুন করে আরও পাঁচ বছরের জন্য রেকারিং করতে পারবেন গ্রাহক। প্রতি মাসে রেকারিং ডিপোজিট বজায় রাখতে হলে ন্যূনতম ১০০ টাকা জমা রাখতে হবে গ্রাহককে। এখানে প্রতি মাসে কোনও সর্বোচ্চ জমার বিধিনিষেধ নেই। ৫.৮ শতাংশ ফিক্সড সুদ পাওয়া যাবে এই রেকারিং ডিপোজিট থেকে।

পোস্ট অফিসে আরও কী সুবিধা পাবেন আপনি ?

স্মল সেভিং স্কিমে বেশ কিছু সুবিধা দেয় পোস্ট অফিস। সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে রেকারিং ডিপোজিট করার সুবিধা। বিপদে পড়লে ৫ বছরের মেয়াদকালের আগেই টাকা তুলে নিতে পারবেন গ্রাহক। অ্যাকাউন্ট খোলার তিন বছর পর এই সুবিধা পাবেন গ্রাহক। এখানে কোয়ার্টারলি বেসিসে সুদের পরিমাণ পরিবর্তিত হয়। এ ছাড়াও রয়েছে লোনের সুবিধা। জমার এক বছর পর ডিপোজিটের ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন গ্রাহক।

কেন বেশি সুরক্ষিত পোস্ট অফিস ?

একবার ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা হলে গ্রাহকের গচ্ছিত টাকার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে। অন্তত তেমনই নিয়ম রয়েছে ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের। এই নিয়ম সব ব্যাঙ্কের শাখার জন্যই প্রযোজ্য। জমা ও সুদ নিয়ে সর্বোচ্চ এই পাঁচ লক্ষ টাকা পেতে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে কারও বেশি টাকা জমা থাকলে ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রাহককে। তবে সরকারি পোস্ট অফিসে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ সরকার নিজেই পোস্ট অফিসের টাকা খাটায়। তাই কিছু হলে পুরো টাকার দায়িত্ব সরকারের।

সেরা শিরোনাম

Jordan Church Shootout: চার্চের ভিতর অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীনই এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, মৃত অন্তত ৭, আহত প্রায় ৪০
চার্চের ভিতর অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীনই এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, মৃত অন্তত ৭, আহত প্রায় ৪০
Most Wanted Gangster: হরিয়ানার 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার আমেরিকায়, খুন-অপহরণ-তোলাবাজি, রয়েছে একাধিক মামলা
হরিয়ানার 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার আমেরিকায়, খুন-অপহরণ-তোলাবাজি, রয়েছে একাধিক মামলা
Most Wanted Gangster Arrested: আমেরিকায় FBI- এর জালে আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা খুনের ঘটনায়
আমেরিকায় FBI- এর জালে আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা খুনের ঘটনায়
Air Force Plane Crashed: প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়ল বায়ুসেনার ২ বিমান, নিহত ৪ জন পাইলট
প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়ল বায়ুসেনার ২ বিমান, নিহত ৪ জন পাইলট

ভিডিও

Jordan News : জর্ডনের করাক শহরে গির্জায় শেষকৃত্য চলাকালীন শ্যুটআউট!
Chorbagan Stampede: মণ্ডপে বিপর্যয়কাণ্ডে ৬০ জনের বয়ান সংগ্রহ
Fire At Train: উত্তরপ্রদেশের বিজনৌরে শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন
Militant Arrest : মুম্বইয়ের মাহিম স্টেশনের কাছ থেকে গ্রেফতার সন্দেহভাজন এক জইশ জঙ্গি
Sajal Ghosh News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Job in Antarctica: মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
Telangana News: দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
Christian Family Allegation : 'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Arnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
PM Kisan : দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, সরকার করল ঘোষণা
দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট , সরকার করল ঘোষণা
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
India-Pakistan Conflict: ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি’, ফের কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, কোন উপায়ে, তাও জানালেন
‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি’, ফের কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, কোন উপায়ে, তাও জানালেন
Austen : অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?
অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?
Embed widget