এক্সপ্লোর

Independence Day 2021: সংরক্ষিত হোক বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত ছেঁদাপাথর গ্রাম, দাবি বাসিন্দাদের

১৯০৮ সাল নাগাদ বাঁকুড়ার ছেঁদাপাথরের জঙ্গলে স্বয়ং ক্ষুদিরাম বসু বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই নাকি অস্ত্রশিক্ষাও দিতেন দলের অন্যান্য সদস্যদের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ইতিহাসে আগ্রহী মানুষদের কাছে বেশ পরিচিত একটি নাম হল ছেঁদাপাথর। সৌজন্যে অবশ্যই বিপ্লবী ক্ষুদিরাম বসু। বারিকুল-ঝিলিমিলি রাস্তার পাশের শাল-পলাশ আর মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট একটি জনপদ ছেঁদাপাথর। 

প্রচলিত আছে, ১৯০৮ সাল নাগাদ এই ছেঁদাপাথরের জঙ্গলেই স্বয়ং ক্ষুদিরাম বসু বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানকার জঙ্গলের কোনও এক পাহাড়ি গুহায় এসে লুকিয়ে ছিলেন ক্ষুদিরাম বসু। সেখানে তিনি কেবল গা-ঢাকা দিয়েছিলেন তাই নয়, সেই গুহার ভিতরে বসেই তিনি বোমা বাঁধতেন এবং গোপন বৈপ্লবিক কাজকর্ম করতেন বলেও বক্তব্য বাসিন্দাদের। এমনকী সেখান থেকেই দলের অন্যান্য সদস্যদের অস্ত্র প্রশিক্ষণও দিতেন বলে জানা যায়। আর এই গোটা সময় জুড়ে তাঁদের খাদ্য, অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতেন স্থানীয় অম্বিকানগর রাজবাড়ির অন্যতম সদস্য রাজা রাইচরণ ধবলদেব। তিনি ওই এলাকায় এখনও 'বিপ্লবী রাজা' নামেই পরিচিত। 

কিন্তু জঙ্গল মহলের এই প্রত্যন্ত অঞ্চলের নিরাপদ আশ্রয়ের খোঁজ কীভাবে পেলেন ক্ষুদিরাম বসু? অনুসন্ধান করে জানা গেছে, বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়ার সুবিখ্যাত 'নন্দ' পরিবারের জমিদারি ছিল এই ছেঁদাপাথর গ্ৰামে। ওই নন্দ পরিবারের সঙ্গে বিপ্লবী ক্ষুদিরামের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বলাই বাহুল্য, এই নন্দ পরিবারের সৌজন্যেই ক্ষুদিরাম বসু ওই নির্দিষ্ট জায়গার খোঁজ পান এবং সেখানেই আত্মগোপন করে নিভৃতে সশস্ত্র বিপ্লবের কাজকর্ম পরিচালনা করতে থাকেন।

এখন সরকারের কাছে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত ওই সকল জায়গাগুলিকে রক্ষণাবেক্ষণ করে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হোক। এর ফলে বাইরে থেকে পর্যটকেরা এলে তাঁরাও ছেঁদাপাথর গ্রামের ইতিহাস জানতে পারবেন। একইসঙ্গে তাঁদের দাবি, ওই অঞ্চলে পর্যটকরা এসে যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা করলে ওই স্থানের অনেকটাই উন্নতি হবে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

অন্যদিকে অযত্ন ও অবহেলায় দিন কাটছে 'বিপ্লবী রাজা' রাইচরণের কর্মভূমি অম্বিকানগর। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন, বিগত বাম আমলে বিপ্লবী রাজার অবদানকে সম্মান জানিয়ে তৈরি করা হয় স্মৃতিসৌধ। কিন্তু পরবর্তীকালে সেই সৌধের চারপাশ ঝোপঝাড়ে ভরে গেছে। এমনকী সৌধের একাংশে ভেঙেও পড়েছে বলে জানাচ্ছেন তাঁরা। তাঁদের অভিযোগ সংস্কার বা সংরক্ষণ কোনও কাজই হয়নি এতদিনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget