এক্সপ্লোর

Moscow Terror Attack: অভিভাবক সংস্থার চেয়েও নৃশংস ISKP, হঠাৎ মস্কোয় হামলা কেন জঙ্গিদের?

ISKP Attack in Moscow: পশ্চিম এশিয়ায় আগের মতো সেই বাড়বাড়ন্ত আর নেই IS-এর। নাশকতামূলক কাজকর্মে তাদের আফগান শাখাই এই মুহূর্তে সবচেয়ে সক্রিয়।

নয়াদিল্লি: হামলার পর যত সময় এগোচ্ছে, বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। শনিবার রাত ৮টা পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১৫০-র কাছাকাছি। আহত ১০০-রও বেশি মানুষ। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে Islamic State (IS) জঙ্গি সংগঠনের আফগান শাখা Islamic State in Khorasan Province (ISKP). কিন্তু হঠাৎ করে মস্কোয় হামলা চালাতে গেল কেন তারা? আন্তর্জাতিক মহল থেকে একাধিক সম্ভাব্য কারণ উঠে এসেছে। (Moscow Terror Attack)

পশ্চিম এশিয়ায় আগের মতো সেই বাড়বাড়ন্ত আর নেই IS-এর। নাশকতামূলক কাজকর্মে তাদের আফগান শাখাই এই মুহূর্তে সবচেয়ে সক্রিয়। ২০১৪ সালের শেষ দিকে পূর্ব আফগানিস্তানে এই সংগঠনটি মাথাচাড়া দিয়ে ওঠে। পাকিস্তান তালিবান এবং স্থানীয় সশস্ত্র যোদ্ধাদের নিয়ে গড়ে ওঠে সংগঠনটি। তদানীন্তন IS-প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে সকলে। সেই থেকে কট্টর মৌলবাদী নীতি এবং  নৃশংসতার জন্যই পরিচিত হয়ে উঠেছে ISKP. (ISKP Attack in Moscow)

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ISKP সংগঠনের এই হামলার নেপথ্যে একাধিক সম্ভাব্য কারণ উঠে আসছে, যার মধ্যে অন্যতম হল, সিরিয়ায় তাদের অভিভাবক সংস্থা IS-এর বিরুদ্ধে লড়াই করছে রুশ সেনা। সিরিয়ায় আমেরিকাও IS-এর বিরুদ্ধে লড়ছে। প্রতিপক্ষ শিবিরের সকলকেই শত্রু মনে করে ISKP. এর আগে, ইরানেও নাশকতা চালিয়েছে তারা। আগামী দিনে পৃথিবীর অন্য দেশগুলিতেও তাদের পদার্পণ ঘটতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। শুধু তাই নয়, আফগানিস্তানের মাটিতে ঘাটি গেড়ে থাকলেও, আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকারের সঙ্গেও মোটে বনিবনা নেই ISKP জঙ্গি সংগঠনের।

আরও পড়ুন: Moscow Concert Hall Attacked: মস্কোয় কনসার্ট হলে হামলার দায় নিল ISIS, রাশিয়াকে আগেই সতর্ক করেছিল আমেরিকা ?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুসলিমদের দমন-পীড়ণের অভিযোগকে হাতিয়ার করে প্রোপাগান্ডা ছড়াতে চায় ISKP. রাশিয়াকে তাই শত্রু মনে করে তারা। পশ্চিম এশিয়ায় যেভাবে IS-কে প্রতিহত করতে এগিয়ে এসেছে রাশিয়া, তাও ISKP জঙ্গিদের রাগের কারণ। সিরিয়ায় বাশার আল-আসাদের সঙ্গে হাত মিলিয়ে রাশিয়া যেভাবে IS-কে কোণঠাসা করেছে, সেখানে মুহুর্মুহু বোমা ফেলেছে, তা-ও তাদের IS-এর শত্রুতে পরিণত করেছে। কড়া নিরাপত্তার বলয় এড়িয়ে, রাশিয়ায় ঢুকে হামলা চালাতে পারলে গোটা দুনিয়ার নজর কাড়া যাবে বলে জানত ISKP। সেই মতোই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার নেপথ্যে অস্তিত্ব রক্ষার লড়াইও রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সিরিয়া এবং ইরানে ধাক্কা খেয়েছে জঙ্গি সংগঠনটি। IS-এর শাখা সংগঠন হয়ে টিকে থাকার পরিবর্তে IS-এর সমকক্ষ হয়ে উঠতে চাইছে তারা। আমেরিকা, রাশিয়া, চিনের মতো তাবড় শক্তিধর রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সংঘাত রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়েই ISKP নিজস্ব স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে উদগ্রীব হয়ে উঠেছে বলেও মত কারও কারও।

শুধুমাত্র ISKP নয়,  ISIS-ও  গোড়া থেকেই রাশিয়াকে নিশানা করে আসছে বলে মত বিশেষজ্ঞ মহলের। কাবুলে রুশ দূতাবাসে হামলার পর পশ্চিম এশিয়ায় জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয় রাশিয়া। এর আগেও মস্কোয় হামলা চালানোর পরিকল্পনা ছিল IS-এর। এ বছর মার্চ মাসেই রুশ যুক্তরাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা FSB জানায়, IS-এর হামলার ছক ভেস্তে দিয়েছে তারা।

এর আগে, ২০২১ সালে কাবুল বিমানবন্দরে হামলার দায় নেয় ISKP. ওই হামলায় ১৭৫ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। মারা যান আমেরিকার ১৩ জন সৈনিকও। বহু মানুষ আহত হন। ২০২০ সালের মে মাসে একটি হাসপাতালের প্রসূতি বিভাগেও হামলা চালায় ISKP. সেবার মহিলা এবং শিশু মিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়। ২০২০ সালেরই নভেম্বর মাসে কাবুল ইউনিভার্সিটিতে হামলা চালায় তারা। অধ্যাপক এবং পড়ুয়া মিলিয়ে ২২ জন মারা যান। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাবুলে রুশ দূতাবাসেও হামলা চালানো হয়।

২০২৩ সালে দু’-দু’টি হামলার জন্য ISKP সংগঠনকে কাঠগড়ায় তোলে ইরান। দক্ষিণ শিরাজে শিয়া মসজিদে হামলা চালানো হয়, তাতে ১৪ জন মারা যান। আহত হন ৪০ জন। চলতি বছর জানুয়ারি মাসে ইরানের ফের হামলা চালায় ওই জঙ্গি সংগঠন, তাতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। সেই সময় আমেরিকা জানায়, ISKP হামলার ছক কষছে বলে আগেই ইঙ্গিত পেয়েছিল তারা।

তবে মস্কোয় এই প্রথম হামলা হল না। এর আগে, ২০০২ সালে চেচেন সশস্ত্র গোষ্ঠী মস্কো থিয়েটারে ৯০০-র বেশি মানুষকে পণবন্দি করে। চেচনিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার এবং যুদ্ধ সমাপ্তির দাবি জানিয়ে ওই ঘটনা ঘটানো হয়। রুশ সেনা পরিস্থিতির মোকাবিলা করতে নামলে ১৩০ জনের মৃত্যু হয় গোলাগুলিতে। শেষে বিশেষ গ্যাস ব্যবহার করে হামলাকারীদের অচেতন করে দেয় রুশ সেনা। ২০০৪ সালেও চেচেন সশস্ত্র গোষ্ঠী বেসলান স্কুলে বহু মানুষকে পণবন্দি করে। চেচনিয়ার স্বাধীনতার দাবিতে সেবার ওই হামলা চালানো হয়, যাতে ১৮৬ শিশু-সহ ৩৩৪ জনের মত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget