এক্সপ্লোর

এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’! ছাড়পত্রের ব্যাপারে কড়া হোক সরকার, মত আরোহীদের

এবার নেপাল ৩৮১ জন অভিযাত্রীকে এভারেস্টে ওঠার ছাড়পত্র দিয়েছে, যা কিনা রেকর্ড! অনেক অভিযাত্রীর মতে, তাঁদের অনেকের পর্ব আরোহনের বিশেষ প্রশিক্ষণ নেই। তাতে তাঁরা নিজেদের জীবন তো বটেই, বিপদে ফেলছেন শেরপাদেরও।

কাঠমাণ্ডু: এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’! শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। সম্প্রতি শিখর স্পর্শ করার জন্য বহু পর্বতারোহীর ভিড়, খারাপ আবহাওয়া, ইত্যাদির জেরে পথ ক্রমেই দুর্গম হয়ে উঠছে। বাড়ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের পথে এই ‘ট্রাফিক জ্যাম’। দু সপ্তাহের কিছু বেশি সময়ে অন্তত ১০ আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে শৃঙ্গজয়ের পথে। এই ঘটনার জন্য অতিরিক্ত অনুমতিপত্র দেওয়াকেই দায়ী করলেন বিপদের মুখ থেকে বেঁচে ফেরা এক আরোহী। অমিশা চহ্বান নামে এক ভারতীয় এভারেস্ট যাত্রীও ট্রাফিক জ্যামে আটকে পড়েন। তারপর বিপদ থেকে কোনওক্রমে বেঁচে এখন হাসপাতালে তিনি। তাঁর মতে, ইদানীং নেপাল এমন বহু আরোহীকে এভারেস্ট ওঠার ছাড়পত্র দিয়েছে, যাদের পর্বত আরোহনের সাধারণ জ্ঞানটুকুও নেই। তাই কাউকে অনুমতি দেবার আগে আরও বিবেচনা করা দরকার বলে মনে করছেন অমিশা চহ্বান নামে ওই এভারেস্ট যাত্রী। এবার নেপাল ৩৮১ জন অভিযাত্রীকে এভারেস্টে ওঠার ছাড়পত্র দিয়েছে, যা কিনা রেকর্ড! ওই অভিযাত্রীর মতে, তাঁদের অনেকের পর্ব আরোহনের বিশেষ প্রশিক্ষণ নেই। তাতে তাঁরা নিজেদের জীবন তো বটেই, বিপদে ফেলছেন শেরপাদেরও। ২৯ বছর বয়সী ওই ভারতীয় এভারেস্ট যাত্রীকে ২০ মিনিট অপেক্ষা করতে হয় নামার সময়।  অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতে হয়। অমিশা বলেন, ‘আমি অনেককে দেখেছি যাঁদের সাধারণ প্রশিক্ষণটুকুও নেই, পুরোপুরি শেরপাদের উপর নির্ভর করেই তাঁরা এভারেষ্ট জয়ের লক্ষ্যে নেমেছে।। এভারেস্টে ওঠার ছাড়পত্র দেবার ব্যাপারে সরকারের আরও কড়া হওয়া প্রযোজন।’ এত ভিড়ের ফলে মৃত্যুর আশঙ্কা ভীষণ বেড়ে যায় বলে মত ওই পর্বত আরোহীর। "ডেথ জোন"-এ অপেক্ষা করতে হয় বহুক্ষণ। এভারেস্টে ট্রাফিক জ্যামে আটকে বহু আরোহীর অক্সিজেনের ভাঁড়ারে টান পড়ে। তা সত্ত্বেও অনেকে নিজেদের জীবন তুচ্ছ করে শৃঙ্গ ছুঁতে চাইছিলেন, বলে জানান ওই অভিযাত্রী। অন্য একজন অ্যাডভেঞ্চার ফিল্মমেকার অভিযাত্রী এলিয়া সইকালি, ইনস্টাগ্রামে তাঁর এভারেষ্ট অভিযানের ভয়াবহ অভিজ্ঞতার কথা লিখেছেন। মৃত্যু, ভিড়ভাট্টা, লম্বা লাইন, পথে মৃতদেহের সারি – সবমিলিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ইদানীং এভারেস্ট অভিযান একটা ব্যবসা হয়ে উঠেছে বলে অভিযোগ বহু অভিযাত্রীর। তার জেরে, ঝুঁকির মুখে পড়ছে বহু জীবন। ১২ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বহু অভিযাত্রীকে। তাই নামার পথে মৃত্যু হচ্ছে বহু আরোহীর।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget