এক্সপ্লোর

Joe Biden on India: একনায়কতন্ত্রের কথা বলতে গিয়ে ভারতের উল্লেখ, বাইডেনের মন্তব্যে কি দূরত্ব বাড়ার ইঙ্গিত!

Joe Biden on Autocracy: শুক্রবার সিয়াটলে ত্রাণ সংগ্রহের একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানেই বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি।

ওয়াশিংটন: দিন দশেক আগেই ভার্চুয়াল বৈঠকে অংশ বিয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) পরিস্থিতির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু একনায়কতন্ত্র তথা স্বৈরশাসনের কথা বলতে গিয়ে এ বার ভারতের উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন তিনি।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বাইডেনের

শুক্রবার সিয়াটলে ত্রাণ সংগ্রহের একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানেই বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। বাইডেন জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহড়া চালাতে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্দেশীয় জোট গড়া হয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিনের উদ্বেগ বাড়াতেই আমেরিকা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু সকলকে একজোট করতে, পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতেই এমন পদক্ষেপ বলে তাঁকে সাফ জানিয়ে দেন তিনি (India-US Relations)।

এর পরই বাইডেন বলেন, “আমি চিনপিংকে বলি, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্জলে পারস্পরিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। স্বৈরাচারীরা এই ঐক্যকেই সবচেয়ে বেশি ভয় পায়। ভারতেরও অনেক সমস্যা রয়েছে। নিজের নিজের সমস্যা রয়েছে ওই অঞ্চলের সব দেশের। শুধু চিন নয়, রাশিয়া, ফিলিপিন্স-সহ বহু দেশেই বর্তমানে একনায়কতন্ত্র কায়েম হয়েছে। তাই একনায়কতন্ত্র (Biden on Autocracy) যে অপরিহার্য নয়, তার বাইরে গিয়েও সমবেত ভাবে কাজ করা যায়, এই ধারণা গড়ে তোলা জরুরি ছিল।

আরও পড়ুন: Russia Ukraine War: যুদ্ধ থামাতে তৎপর রাষ্ট্রপুঞ্জ, রাশিয়া-ইউক্রেনে গিয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে কথা বলবেন গুতেরেস

বাইডেনের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেনতেন প্রকারে ন্যাটোকে ভেঙে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন অতি সহজেই তাতে সফল হবেন তিনি। কিন্তু পুতিন যা চেয়েছিলেন, তার উল্টোটাই করে দেখানো গিয়েছিলেন বলে মন্তব্য করেন বাইডেন। ইউক্রেনের মানুষের সাহসিকতাকেও কুর্নিশ জানান বাইডেন। রাশিয়া ভেবেছিল ইউক্রেনেক মানুষ তাঁর সামনে মাথানত করে থাকবেন, কিন্তু তার উল্টোটাই ঘটছে বলে দাবি করেন বাইডেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বিপরীত অবস্থান

কিন্তু ভারতকে নিয়ে বাইডেনের মন্তব্যই দৃষ্টি আকর্ষণ করছে কূটনীতিকদের। একনায়কন্ত্র, স্বরতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে ভারতের উল্লেখ, মোটেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য সুখকর নয় বলে মনে করছেন তাঁরা। তবে এতে অশ্চর্যও বোধ করছেন তাদের মধ্যে কেউ কেউ। আন্তর্জাতিক মহলে ভারত সরাসরি রাশিয়ার বিরোধিতা না করায় আমেরিকা চটে রয়েছে বলে মত তাঁদের।  

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন বাইডেনের সামনে। ভার্চুয়াল বৈঠক চলাকালীন মোদি জানান, ফোনে পুতিনের সঙ্গে একাধিক বার কথা বলেছেন তিনি। শান্তির পক্ষে সওয়াল করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার আর্জি জানিয়েছেন। বুচা গণহত্যারও ভারত তীব্র নিন্দা করেছে বলে বাইডেনকে জানান মোদি। তার পরেও একনায়কতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে বাইডেনের মুখে ভারতের উল্লেখকে ভাল ভাবে নিচ্ছে না দিল্লি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget